রবিবার, ০৭ জুন ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন

চুনারুঘাটে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

  • আপডেট টাইম শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩
  • ২৩১ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট পৌর শহরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা সপ্তাহ ২০২৩ এর উদ্বোধন করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান কার্যক্রমের উদ্বোধন করেন পৌর মেয়র সাইফুল আলম রুবেল। এর আগে সচেতনতা র‌্যালী ও প্রচারাভিয়ান শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় পৌর নির্বাহী কর্মকর্তা নুরে আলম সিদ্দিকী, পৌর প্রকৌশলী কাজী আবু ওবায়েদ, পৌর একাউন্টস অফিসার মোঃ লিয়াকত আলী, উপ-সহকারি প্রকৌশলী টিটন দাশ, পৌর কাউন্সিলর ও প্যানেল মেয়র মোঃ আব্দুল হান্নান, কাউন্সিলর অসীম কুমার দেব, মোঃ শামীম লস্কর, মোঃ মর্তুজ আলী, মোঃ আরজু মিয়া, মোঃ আব্দুল হামিদ, মোঃ ফরিদ মিয়া তালুকদার, মোঃ মারুফ মিয়া চৌধুরী, মহিলা কাউন্সিলর মোছাঃ মাশকুরা বেগম, মোছাঃ সাহেনা খাতুন, ফেরদৌস বকুল পৌরসভার কর্মকর্তা কর্মচারীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com