বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০ চুনারুঘাটের এক মাদক ব্যবসায়ীকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত শায়েস্তাগঞ্জে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ২ লুণ্ঠিত পিকআপ ও ১২টি গরু উদ্ধার নবীগঞ্জে নতুন ইউএনও সুলতানা জেরিন চা-বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার শহরে এনসিপির সাথে ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ ॥ আহত ১০ হবিগঞ্জ কারাগার পরিদর্শনে হুইপ জি কে গউছ ॥ বন্দিদের জন্য ১০টি টেলিভিশন, ৩০টি সিলিং ফ্যান ও ২টি ডিপ টিউবওয়েল দেওয়ার ঘোষণা হবিগঞ্জ শহরে মুক্তিযোদ্ধা অনিল কুমার চৌধুরীর জায়গা দখলের অভিযোগ হুইপ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট লিখিত অভিযোগ হবিগঞ্জ পৌরসভার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

শহরে ককটেল বিস্ফোরণের ঘটনায় বিএনপি-ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের ॥ আটক ৫

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
  • ২৫২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের শায়েস্তানগর ট্রাফিক পয়েন্টে ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা হয়েছে। এ মামলায় বিএনপি ও ছাত্রদলের ৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার সদর মডেল থানার এসআই ওমর ফারুক বাদি হয়ে যুবদল নেতা সফিকুর রহমান সিতুসহ ৩৭ জনের নাম উল্লেখ করে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের অজ্ঞাত আরও ১শ থেকে ১৫০ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন। এর প্রেক্ষিতে গতকালই সকাল থেকে দুপুর পর্যন্ত সাড়াশি অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত আসামি আব্দুল হাই’র পুত্র সাইদুর রহমান (৩০), অনন্তপুর এলাকার মুসলিম মিয়ার পুত্র শাহ মোঃ মুবিন (২০), বানিয়াচং উপজেলার মকা গ্রামের মৃত আব্দুল মালেক চৌধুরীর পুত্র ছাত্রদল নেতা মাহফুজ চৌধুরী (২২), কামড়াপুর এলাকার আবু তাহেরের পুত্র তারেক (২২) ও শায়েস্তানগর এলাকার জিতু মিয়ার পুত্র রিয়াজুল (২২) কে আটক করে গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ করা হয়। জানা যায়, গত মঙ্গলবার অবরোধ চলাকালে শায়েস্তানগর ট্রাফিক পয়েন্ট এলাকায় অবরোধ করে ককটেল বিস্ফোরন ঘটে। এতে শহরবাসীর মাঝে আতংক দেখা দেয়। এ ঘটনায় বিস্ফোরক আইনে মামলা করা হয়। অপরদিকে বানিয়াচং উপজেলার মজলিশপুর গ্রামের আবু তালেবসহ ২ জনকে গ্রেফতার করা হয়। সদর থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম জানান, আটকদের কারাগারে প্রেরণ করা হয়েছে। অন্যদের ধরতে অভিযান চলছে। তাদের রিমাণ্ডে আনা হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com