বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০ চুনারুঘাটের এক মাদক ব্যবসায়ীকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত শায়েস্তাগঞ্জে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ২ লুণ্ঠিত পিকআপ ও ১২টি গরু উদ্ধার নবীগঞ্জে নতুন ইউএনও সুলতানা জেরিন চা-বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার শহরে এনসিপির সাথে ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ ॥ আহত ১০ হবিগঞ্জ কারাগার পরিদর্শনে হুইপ জি কে গউছ ॥ বন্দিদের জন্য ১০টি টেলিভিশন, ৩০টি সিলিং ফ্যান ও ২টি ডিপ টিউবওয়েল দেওয়ার ঘোষণা হবিগঞ্জ শহরে মুক্তিযোদ্ধা অনিল কুমার চৌধুরীর জায়গা দখলের অভিযোগ হুইপ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট লিখিত অভিযোগ হবিগঞ্জ পৌরসভার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

সংবাদ প্রকাশের পর আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খাবারের গুণগত মান বৃদ্ধি পেয়েছে

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
  • ৩০৩ বা পড়া হয়েছে

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ স্থানীয় বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশের পর আজমিরীগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা নিতে আসা রোগীদের খাবারের গুণগত মান বৃদ্ধি পেয়েছে। গতকাল ১ নভেম্বর সরজমিনে গিয়ে দেখা যায়, রোগীদেরকে সকালে জনপ্রতি ২টি বনরুটি, ২টি কলা ও একটি সিদ্ধ ডিম দুপুর ও রাতে যথাসময়ে পরিমাণমত ওজনের মাংস দিয়ে খাবার পরিবেশন করা হয়েছে। রোগীদের সাথে সরাসরি কথা বললে, শ্বাসকষ্ট রোগী শিবপাশা গ্রামের মকলিছ মিয়া (৭০) জানান, ৪দিন ধরে ভর্তি আছি প্রথম দিন একটু নরম্যাল খাবার ছিল, এখন পরিমানে বেশি ও গরম খাবারই পাচ্ছি। শাল্লা থানার শ্রীহাইল গ্রামের মারজিনা বেগম জানান, ঠান্ডা জনিত কারণে আমার শিশু মেয়ে ফারিসাকে দুদিন পূর্বে ভর্তি করেছি। অন্য সময় আসলে যে খাবার পেতাম বর্তমানে তার চেয়ে ভালোই দিচ্ছে। কাকাইলছেওয়ের রাহেলা গ্রামের আকলিমা আক্তার বলেন, নিউমোনিয়া আক্রান্ত আমার বাচ্চা ছেলে মোহাম্মদ আলীকে নিয়ে আসছি ৪দিন যাবৎ। সকালে দুটি বনরুটি, ২টি কলা ও একটি ডিম এবং দুপুরে ও রাতে মাংসের খাবার পেয়েছি যা আগের চেয়ে ভালো ছিল। পৌর এলাকার নগর গ্রামের লাভলী আক্তার জানান, নিউমোনিয়ায় আক্রান্ত আমার শিশু মেয়েকে নিয়ে আসছি এখনকার খাবারের গুণগত মান পূর্বের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে রাতের আর দুপুরের খাবার যথাসময়েই পাচ্ছি। এ বিষয়ে জানতে কথা বললে খাবার পর্যবেক্ষক ওয়ার্ড ইনচার্জ তানজিনা আক্তার জানান, সকালের নাস্তায় ১০০ গ্রাম পাউরুটি, ২টি কলা ও একটি সিদ্ধ ডিম এবং দুপুর ও রাতের খাবারে ১৫০ গ্রাম করে দু’বেলায় জনপ্রতি ৩০০ গ্রাম মাংস পাশাপাশি পরিমাণ অন্যান্য আইটেম পরিবেশন করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com