শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

সিলেটে যুবদল কর্মী নিহত প্রতিবাদে আজ হরতাল

  • আপডেট টাইম বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ২৯৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বিএনপির অবরোধ কর্মসূচির প্রথম দিনে গতকাল মঙ্গলবার সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজার এলাকায় পুলিশের ধাওয়ায় বাইক উল্টে যুবদল কর্মী জিল্লুর রহমান নিহতের ঘটনায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে হবিগঞ্জ জেলা যুবদল। এই ন্যাক্ষারজনক ঘটনার প্রতিবাদে আজ ১ নভেম্বর সিলেট বিভাগে সকাল সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে যুবদল। হবিগঞ্জ জেলার প্রতিটি উপজেলায় ও পৌর এলাকায় এই সর্বাত্মক হরতাল পালনে যুবদল নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন হবিগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব সফিকুর রহমান সিতু।
সফিকুর রহমান সিতু যুবদল কর্মী জিল্লুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও সমবেদনা জানিয়ে বলেন, বিএনপির নেতৃত্বে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য মুক্তিকামী জনতা রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছে। সরকার জনতার ন্যায্য দাবীর এই আন্দোলনকে থামিয়ে দিতে নির্লজ্জভাবে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে। জিল্লুর রহমান সকাল বেলায়ও দেশের মানুষের দাবী আদার করার জন্য রাজপথে নেমেছিলেন, বিকেলে তাকে লাশ হয়ে ঘরে ফিরতে হচ্ছে। এভাবে তো একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র চলতে পারে না। এই সংকট থেকে দেশকে বাঁচাতে হলে এই ফ্যাসিস্ট সরকারকে বিতাড়িত করার বিকল্প নেই।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com