শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে হবিগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ৩৫৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তি দাবি করেছেন হবিগঞ্জ জেলায় কর্মরত সাংবাদিকরা। গতকাল সোমবার দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে প্রতিবাদ সমাবেশ এবং বিক্ষোভ মিছিলে এই দাবি জানানো হয়। হবিগঞ্জ প্রেসক্লাবসহ অন্যান্য সাংবাদিক সংগঠনের সদস্য এবং বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা এ কর্মসূচিতে অংশ নেন।
বক্তারা বলেন, ২৮ অক্টোবর রাজধানীতে রাজনৈতিক সমাবেশ চলাকালে সাংবাদিকদের উপর যে হামলা, নির্যাতন ও হয়রাণী করা হয়েছে তা সাংবাদিকতা পেশার জন্য বড় ধরণের হুমকি ও উদ্বেগজনক।
হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করবার দাবি জানানো হয়। এর ব্যত্যয় ঘটলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন তারা। দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে একটি বিক্ষোভ মিছিল জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
সমাবেশে হবিগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি শফিকুল আলম চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রদীপ দাশ সাগরের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সাবেক সভাপতি মোহাম্মদ শাবান মিয়া, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, সাবেক সভাপতি অ্যাডভোকেট রুহুল হাসান শরীফ, সাবেক সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, সাবেক সভাপতি রাসেল চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নির্মল ভট্টাচার্য রিংকু, সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী মাসুদ আলী ফরহাদ, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান প্রমূখ।
সমাবেশে প্রেসক্লাবের সাবেক সভাপতি, সাধারণ সম্পাদকসহ সদস্যবৃন্দ, বিভিন্ন সাংবাদিক সংগঠনের সদস্য ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com