রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীতে অবাধে মাটি-বালু উত্তোলন ॥ ভাঙন আতঙ্ক হবিগঞ্জে পর্যটন সম্ভাবনা যাচাইয়ে রেমা-কালেঙ্গা অভয়ারণ্য পরিদর্শন শহরে চাঁদাবাজির অভিযোগে আটক ৩ জন কারাগারে ॥ মামলা দায়ের বানিয়াচংয়ে কিশোরী সানজিদা হত্যা মামলার আসামি গ্রেপ্তার ধুলিয়াখাল থেকে সাজাপ্রাপ্ত আসামি সাহিদুর গ্রেফতার রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ ॥ হুমকির মুখে জনস্বাস্থ্য শহরে ভোজ্যতেলের মূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট ॥ জরিমানা আদায় নবীগঞ্জে নিহত সিয়ামের দাফন সম্পন্ন ॥ গ্রেপ্তার ১ হবিগঞ্জ জেলা পরিষদের অর্থায়নে টেনিস কোর্ট মাঠের আরসিসি ঢালাই ঢাকার নয়া পল্টন পশ্চিম টাওয়ারে রহিমা নুর ট্রাভেলস এন্ড ট্যুর এর উদ্বোধন

৩ দিনের সর্বাত্মক অবরোধের ডাক বিএনপি-জামাতের

  • আপডেট টাইম সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ২৮৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিএনপি জামায়াতের ডাকা হরতালের সমর্থনে শহরে টায়ারে আগুন ধরিয়ে এবং গাছ ফেলে বিক্ষোভ করেছে ছাত্রদল-যুবদলসহ বিএনপির নেতাকর্মীরা। এর মাঝে যুবলীগ ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
জানা যায়, গতকাল ১২টার দিকে হবিগঞ্জ শহরের মুসলিম কোয়ার্টার এলাকায় হরতালের সমর্থনে পিকেটিং শুরু করে ছাত্রদলের নেতাকর্মীরা। এসময় যুবলীগের নেতাকর্মীদের সাথে হয় ধাওয়া পাল্টা ধাওয়া। ঘটে ইটপাটকেল নিেেপর ঘটনা। ভাংচুর করা হয় একটি টমটম অটোরিক্সা। এ সময় কয়েকজন আহত হয়। আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খলিলুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
গতকাল সকাল থেকে হরতালের কারণে জেলা শহর থেকে দুরপল্লার যানবাহন চলাচল বন্ধ থাকলেও শহরসহ আশপাশের উপজেলা গুলোতে ছোট খাটো যানবাহন চলাচল করছে নির্বিঘ্নে। বড় ধরণের কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এছাড়াও জামায়াত বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শহরে শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে আওয়ামীলীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
গতকাল বিকালে পুলিশ শায়েস্তানগর তেমুনিয়ায় চেকপোষ্ট বসিয়ে তল্লাশী করে।
এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ রফিকুল ইসলাম বলেন, যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রস্তুত রয়েছে আইনশৃংখলা বাহিনী। শহরের প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
উল্লেখ্য, বিএনপি আজ মঙ্গলবার সকাল থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত সর্বাত্মক অবরোধ ঘোষণা করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com