সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

হবিগঞ্জ পৌরসভার আয়োজনে দুর্গাপূজার প্রতিমা বিসর্জন অনুষ্ঠনে এমপি আবু জাহির ॥ আমাদের অঙ্গীকার বাংলাদেশ থাকবে অসাম্প্রদায়িক দেশ

  • আপডেট টাইম বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
  • ৩০২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির বলেন, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমারা সবাই বাঙ্গালী। এই বাঙ্গালীর চেতনা নিয়ে বঙ্গবন্ধুর আহবানে আমরা দেশ স্বাধীন করেছিলাম। এখন শেখ হাসিনার নেতৃত্বে আমাদের দেশ মাথা উচু করে এগিয়ে যাচ্ছে। হবিগঞ্জ পৌরসভার আয়োজনে মেয়র আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হবিগঞ্জ শহরের খোয়াই মুখ পৌর ঘাটলায় অনুষ্ঠিত শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে মঙ্গলবার রাতে তিনি বক্তব্য রাখছিলেন। এমপি তার বক্তব্যে বলেন,‘ আমাদের অঙ্গিকার বাংলাদেশ হবে অসাম্প্রদায়িক বাংলাদেশ, এ বাংলাদেশ হবে জঙ্গিমুক্ত, সন্ত্রাসমুক্ত বাংলাদেশ, ক্ষুধা দারিদ্রমুক্ত বাংলাদেশ এবং তথ্য প্রযুক্তি নির্ভর বাংলাদেশ। আমারা সেই স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে একযোগে কাজ করবো।’ তিনি আরো বলেন,‘ হবিগঞ্জ অসাম্প্রদায়িক জেলা এটা আমারা আমাদের পরবর্তী প্রজন্মের কাছে উপহার দিতে চাই। বাংলাদেশকে জঙ্গিবাদের দেশ হিসেবে দেখতে চায় না দেশবাসী। সকলে একযোগে কাজ করার ফলেই সুন্দরভাবে পূজা উদযাপিত হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জের জেলা প্রশাসক দেবী চন্দ ও হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার। পূজা উদযাপনের কর্মকর্তাবৃন্দসহ গন্যমান্য ব্যক্তিগন বক্তব্য রাখেন। মেয়র আতাউর রহমান সেলিম বলেন, ‘আমরা সকলের আন্তরিকতায় এবার যানজটমুক্ত শহর হিসেবে পূজা উদযাপনের সুযোগ করে দিয়েছি। তিনি জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা প্রশাসন, পূজা উদযাপন পরিষদসহ সকলের প্রতি সুন্দর পূজা উদযাপনে ভূমিকা রাখার জন্য কৃতজ্ঞতা জানান।
পরে একে একে প্রতিমা বিসর্জনের পর্ব অনুুষ্ঠিত হয়। হবিগঞ্জ পৌরসভার ব্যবস্থাপনায় খোয়াই মুখ পৌরঘাটলা ও মাছুলিয়া পৌর ঘাটলায় প্রতিমা বিসর্জন পর্ব অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com