শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

জেলার শ্রেষ্ঠ এসআই হলেন সদর থানার মমিনুল ইসলাম

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ২৩৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভায় আবারও শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন সদর থানার মমিনুল ইসলাম পিপিএম, বিপিএম। গতকাল বুধবার বিকালে পুলিশ লাইন্স ড্রিল শেডে বিভিন্ন ইউনিট ইনচার্জ, অফিসার ও ফোর্সদের অংশ গ্রহণে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার এস এম মুরাদ আলির সভাপতিত্বে উক্ত কল্যাণ সভা ও অপরাধ সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ শামসুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) পলাশ রঞ্জন দে, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ খলিলুর রহমান, সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল) নির্মলেন্দু চক্রবর্তী, মেডিকেল অফিসার, হবিগঞ্জ পুলিশ হাসপাতাল ডাঃ তামান্না বেগমসহ জেলার সকল অফিসার ইনচার্জগণসহ হবিগঞ্জ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সগণ। উল্লেখ্য বিভিন্ন অপরাধ দমন ও ওয়ারেন্ট তামিল ও রহস্য উদঘাটনের জন্য ১৪ বারের মতো শ্রেষ্ঠ হলেন এসআই মমিন। পুলিশ সুপার এসএম মুরাদ আলী তার হাতে সম্মাননা স্মারক প্রদান করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com