শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

আ.লীগ ক্ষমতায় থাকলে উন্নয়ন হয়, গরীবের মুখে হাসি ফুটে- উন্নয়ন সভায় মিলাদ গাজী

  • আপডেট টাইম বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ২০৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ বলেছেন- বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে বাংলাদেশের প্রান্তিক অঞ্চলের উন্নয়ন হয়, গরীবের মুখে হাসি ফুটে। তিনি বলেন- আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর গ্রামে গ্রামে রাস্তা, বিদ্যুৎ, বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী, মাতৃত্বকালীন ভাতা, শিক্ষাবৃত্তি, ভিজিডি, ভিজিএফ সুবিধাসহ বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করা হয়েছে। দেবপাড়া ইউনিয়নসহ নবীগঞ্জ-বাহুবলে বিগত ৫ বছরে বিভিন্ন খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। অনেক কাজ প্রক্রিয়াধীন আছে, টেন্ডার প্রক্রিয়া শেষে কাজ গুলো দ্রুত সম্পন্ন করা হবে।
গতকাল সোমবার বিকেলে দেবপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে উন্নয়ন সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উন্নয়ন সভায় দেবপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান আব্দুল মুহিত চৌধুরীর সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক আব্দুল মুকিত ও মুহিবুর রহমান রুকুতের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট গতি গোবিন্দ দাশ, জেলা পরিষদের সাবেক সদস্য ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট সুলতান মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবু সিদ্দিক, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মুজিবুর রহমান কাজল, কাজী ওবায়দুল কাদের হেলাল, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, রবিন্দ্র কুমার পাল, দেবপাড়া ইউনিয়নের চেয়ারম্যান শাহ রিয়াজ নাদির সুমন, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি দুলাল চৌধুরী, উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক শাহ গোল আহমেদ কাজল, যুগ্ম আহবায়ক রাব্বি আহমেদ মাক্কু, উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি শাহানুর আলম ছানু, সাধারণ সম্পাদক ফরহাদুজ্জামান মুহিত, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছইফা রহমান কাকুলী, দেবপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল করীম, উপজেলা যুবলীগ নেতা রুহেল আহমেদ, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইকবাল আহমেদ বেলাল, দেবপাড়া ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি শামীম আহমদ, উপজেলা ছাত্রলীগ নেতা ইমরান তালুকদার, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ইমরান আহমেদ রেজা প্রমুখ।
উন্নয়ন সভায়- দেবপাড়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডের আওয়ামী লীগের নেতৃবৃন্দ স্ব-স্ব ওয়ার্ডে বর্তমান সরকারের হওয়া উন্নয়ন তোলে ধরেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com