বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলন করায় দুই লাখ টাকা জরিমানা

  • আপডেট টাইম রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৩২ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটের ইছালিয়া বড়কের ব্রিজ এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়। শনিবার উপজেলার গাজিপুর ইউনিয়নের দুধপাতিল গ্রামের ইছালিয়া ছড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিদ্ধার্থ ভৌমিক।
জানা গেছে, উপজেলার গাজিপুর ইউনিয়নের দুধপাতিল এলাকায় ইছালিয়া থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হয়। বিষয়টি নজরে আসলে গতকাল দুপুরে চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিদ্ধার্থ ভৌমিক ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
উপজেলা নির্বাহী অফিসার সদ্ধার্থ ভৌমিক বলেন, বেশ কিছুদিন ধরে একটি মহল ওই এলাকার ব্রিজের গোড়া ও পাড় থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এ সময় অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করার অপরাধে হাতুন্ডা গ্রামের আব্দুল্লাহকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ২ লাখ টাকা জরিমানা ও ৪টি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে। তিনি আরও বলেন, উপজেলার কোথাও অবৈধ উপায়ে মাটি বা বালু উত্তোলন করে কেউ বিক্রি করতে পারবেন না। এ বিষয়ে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইছালিয়া ও মুড়ি ছড়া সহ প্রায় ২০টি স্থানে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করছে স্থানীয় একটি প্রভাবশালী মহল। তারা জানান, দীর্ঘ ৯ বছর ধরে টানা এ ছড়া থেকে সিলিকা বালু উত্তোলন করে অনেকেই রাতারাতি বনে গেছেন কোটিপতি। বালু নেয়ার পরিবহনে রাস্তাঘাট ভেঙ্গে যাওয়ায় স্থানীয়রা প্রতিবাদ করলে মিথ্যা মামলা দেয়ার হুমকি প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com