রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

জিকে গউছের মুক্তির দাবীতে করগাঁও ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল

  • আপডেট টাইম শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৮২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছের মুক্তির দাবীতে নবীগঞ্জ উপজেলার ৭নং করগাঁও ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাহিদ মিয়া ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আল আমিন আহমেদর পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা বিএনপি আহবায়ক সরফরাজ চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সিনিয়র যুগ্ম আহবায়ক মুজিবুর রহমান চৌধুরী সেফু, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নুরুল গনি চৌধুরী সোহেল ও সোহেল আহমেদ রিপন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হারুনুর রশিদ হারুন, ১নং ইউনিয়ন বিএনপির সভাপতি শাহিদ আহমেদ তালুকদার, ৭নং ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আকেল আলী মাষ্টার, সাংগঠনিক সম্পাদক ছমিরুল হক, সহ-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রুপন আহমেদ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আইনুল হক, ইউনিয়ন বিএনপির নেতা আশিক রানা, আকমত আলী মোহিত মিয়া, আশরাফুল ইসলাম সুমন, ছুরুক মিয়া আদম আলী আঃ কায়ূম, সুলেমান মিয়া, রেজাউল করিম, ফখরুল ইসলাম, আকমল মিয়া, মোশিক মিয়া, জুনাইদ মিয়া প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com