বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

খাগাউড়া ও পুকড়া ইউনিয়নের বিভিন্ন স্থানে এমপি প্রার্থী মত্তুর্জা হাসানের গণসংযোগ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৬৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে এমপি পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মর্ত্তুজা হাসান বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন। তিনি বানিয়াচং উপজেলার খাগাউড়া ইউনিয়নের খাগাউড়া বাজার, উজিরপুর বাজার, পুকড়া ইউনিয়নের আলীগঞ্জ বাজার, বালিখাল বাজারসহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। এ সময় সাথে ছিলেন, আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান হীরেন্দ্র পুরকায়স্থ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ হিফজুর রহমান, জলসুখা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ গাজীউর রহমান গাজীসহ আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশাজীবীর মানুষ। এ সময় তিনি বলেন-দীর্ঘদিন ধরে আওয়ামীলীগের রাজনীতি করে আসছি। জননেত্রী শেখ হাসিনা আমাকে গত উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন দেওয়ায় আমি বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার আজমিরীগঞ্জের উন্নয়নের পাশাপাশি আওয়ামীলীগের দলীয় কর্মকান্ডে সক্রিয় ভাবে অংশ গ্রহন করার পাশাপাশি জনগণের জনগণের সুখ-দুঃখে পাশে থাকছি। আমি আজীবন বানিয়াচং-আজমিরীগঞ্জের জনগণের সুখ দুঃখে পাশে থাকতে চাই। তিনি আরো বলেন-স্বাধীনতার পর থেকে আজমিরীগঞ্জ থেকে আওয়ামীলীগের প্রার্থী দেওয়া হয়নি এবার বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার কাছে দাবি জানাচ্ছি আজমিরীগঞ্জ উপজেলা থেকে এমপি পদে আওয়ামীলীগের মনোনয়ন দেওয়ার জন্য। আমি আশাকরি জননেত্রী শেখ হাসিনা সব কিছু বিবেচনা করে আমাকে দলীয় মনোনয়ন দেবেন। গনসংযোগকালে তিনি সকলের দোয়া, আশির্বাদ ও সার্বিক সহযোগিতা কামনা করেন ও নৌকা মার্কায় ভোট চেয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com