বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রিস যাওয়ার পথে ॥ হবিগঞ্জের ২ যুবক নিখোঁজ হবিগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক বিএনপি নেতা আহমেদ আলী মুকিব শহরে ৫০ লিটার অকটেন জব্দ করে তাৎক্ষণিক বিক্রি বানিয়াচংয়ে সড়কের মাঝে ঝুঁকিপূর্ণ গর্ত দুর্ঘটনার আশঙ্কা বানিয়াচংয়ে প্রতিপক্ষের লোকজনকে ফাঁসাতে বৃদ্ধাকে হত্যার অভিযোগ বাঘজুর গ্রামে সংঘর্ষে আহত স্কুল ছাত্রী সানজিদার মৃত্যু বিদায়ী জেলা প্রশাসককে কালেক্টরেট ক্লাব হবিগঞ্জ এর সংবর্ধণা প্রদান জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ১৩ এপ্রিল বাহুবলে আইনশৃঙ্খলা সভায় অবৈধ বালু-মাটি উত্তোলন বন্ধের সিদ্ধান্ত উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল জংশনে শত শত যাত্রীর দুর্ভোগ

১৫ বছরের কিশোরীকে ২৬ দেখিয়ে ঢাকায় পাসপোর্ট ॥ মেয়র সেলিমের মাধ্যমে সৌদি ফেরত কিশোরীকে পরিবারের কাছে হস্তান্তর

  • আপডেট টাইম বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ২৩৯ বা পড়া হয়েছে


স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিমের মাধ্যমে সৌদি ফেরত এক কিশোরীকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট সালমা আলীর নেতৃত্বে একটি টিম মেয়র আতাউর রহমান সেলিমের মাধ্যমে ওই কিশোরীকে তার মা খাইরুন্নেছার কাছে হস্তান্তর করে। এ সময় বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবি সমিতির লিগ্যাল এইড ও প্রোটেকশন এর ডেপুটি ডিরেক্টর এডভোকেট নিঘাত সিমাসহ সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে হবিগঞ্জ পৌরসভার সম্মেলন কক্ষে আয়োজিত সভায় ওই কিশোরীর জীবিকা নির্বাহ ভিত্তিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি), সমাজসেবা কর্মকর্তা, জেলা আইনজীবি সমিতির নেতৃবৃন্দ, পুলিশ প্রশাসনের কর্মকর্তার সমন্বয়ে তাকে দেখভাল করতে পৌর মেয়র আতাউর রহমান সেলিমকে সভাপতি করে কমিউনিটি কেয়ার কমিটি গঠন করা হয়।
জানা যায়, প্রায় এক বছর পূর্বে শহরের হরিপুর এলাকার মৃত আয়াত আলীর ১৫ বছরের কন্যাকে পরিচয় গোপন করে ঢাকায় নিয়ে ২৬ বছর দেখিয়ে জাতীয় পরিচয় পত্র তৈরী করে দালাল চক্র। পরে চক্রটি ঢাকায় তার মাকে ভুল বুঝিয়ে ওই কিশোরীর পাসপোর্ট তৈরী করে সৌদি আরবে পাঠায়। সেখানে ২১ হাজার টাকা বেতন পেলেও পাশবিক নির্যাতনের শিকার হয় ওই কিশোরী। যে কারনে কয়েকটি বাসা পরিবর্তন করে। এক পর্যায়ে গত ৮ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতিক্রমে ওই কিশোরীকে দেশে নিয়ে আসে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবি সমিতি।
এ ব্যাপারে হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম বলেন, পৌরসভার হরিপুর এলাকার এক সৌদি ফেরত কিশোরীকে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবি সমিতির একটি টিম পৌরসভায় নিয়ে আসে। পরে তার মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে এবং মেয়েটির দেখভাল করতে তার জীবিকা কমিউনিটি কেয়ার কমিটি গঠন করা হয়েছে। পৌর এলাকায় দালাল সিন্ডিকেটের খপ্পরে পড়ে কোন ব্যক্তি যাতে তাদের অপ্রাপ্ত বয়স্কা কিশোরীকে সৌদিতে না পাঠান, সে লক্ষে পৌরবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com