শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

আজমিরীগঞ্জ নগর গ্রামবাসীর উদ্যোগে শোক দিবসের দোয়া ও আলোচনা সভা

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ২৭৯ বা পড়া হয়েছে

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জ পৌরসভার নগর গ্রাম বাসীর উদ্যোগে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও আজমিরীগঞ্জ বানিয়াচং আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডঃ আব্দুল মজিদ খান এমপি।
গতকাল সোমবার বেলা ২ টায় আজমিরীগঞ্জ পৌর এলাকার নগর আলিয়া হাফিজিয়া মাদ্ররাসা মাঠে আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ও উপজেলা ভাইস চেয়ারম্যান মমিনুর রহমান সজীবের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে এমপি আব্দুল মজিদ খানঁ বলেন- জননেত্রী শেখ হাসিনা সরকারের প্রায় ১৫ বছরে দেশে অনেক উন্নয়ন হযেছে। আমার প্রচেষ্টায় আজমিরীগঞ্জ-বানিয়াচং এলাকার রাস্তাঘাট, বিদ্যুৎ, শিক্ষা প্রতিষ্টান, মসজিদ, মন্দির সহ বিভিন্ন ক্ষেত্রে সরকার উন্নয়ন করেছে। এতে আওয়ামীলীগ সরকারে প্রতি সাধারন মানুষের আস্থা বিশ্বাস ও ভালবাসার জন্ম নিয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার হাত কে শক্তিশালী করার আহব্বান জানান সংসদ সদস্য।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- নাজমুল হাসান, মোবারুল হোসেন, বাবলু রায়, মোঃ শাহাজাহান মিয়া, নগর আলিয়া হাফিজিয়া মাদ্ররাসা কমিটির সভাপতি হাজী শওকত আকবর, শাজাহান মিয়া, হাজী খালেদুজ্জামান, মুক্তিযুদ্ধা তৈয়বুর রহমান খান বাচ্চু প্রমুখ। এতে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ স্থানীয় জনগগ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com