সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

জেলা জাতীয় পার্টির সম্মেলনে এমপি চুন্নু ॥ আওয়ামীলীগ-বিএনপি জনগণকে জিম্মি করে দেশকে শাসন করেছে

  • আপডেট টাইম শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩
  • ২৬৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির ত্রি-বার্ষিক সম্মেলনে গতকাল বৃহস্পতিবার (১০ আগস্ট) সকাল ১১ টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির মহাসচিব এড. মুজিবুল হক চুন্নু এমপি বলেন, আওয়ামীলীগ সরকার শিক্ষা, স্বাস্থ্য অবকাঠামো খাতে নজিরবিহীন দুর্নীতি করেছে। বর্তমান সরকারের আমলে দ্রব্যমূল্যে উর্ধগতিতে জনগণের নাভিশ্বাস। আওয়ামীলীগ-বিএনপি দেশের জনগণকে জিম্মি করে দেশকে শাসন করেছে। আওয়ামী লীগ চায় দলীয় সরকারের অধীনে নির্বাচন আর বিএনপি চায় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন। আমরা সংঘাত চাই না আমরা এদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাই। এ জন্য অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন করার আহবান জানান। তিনি আরো বলেন, এ সরকার জনগণের ১১ লক্ষ কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে। শেয়ার বাজার ধ্বংস করছে। জাতীয় পার্টি সুষ্ঠু, অবাধ, নিরেপক্ষ নির্বাচন এর মাধ্যমে সরকার গঠন করতে চায়।
সম্মেলনে জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান ও হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক সাবেক এমপি এম এ মুনিম চৌধুরী বাবুর সভাপতিত্বে ও জেলা জাতীয় পার্টির সদস্য সচিব আলহাজ্ব জালাল উদ্দীন খাঁন এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রেসিডিয়াম সদস্য জহিরুল ইসলাম জহির, চেয়ারম্যান এর উপদেষ্টা সাবেক এমপি সেলিম উদ্দিন, খলিলুর রহমান খলিল, ভাইস-চেয়ারম্যান আরিফুর রহমান খান আরিফ, জসিম উদ্দিন ভুইঁয়া, যুগ্ম মহাসচিব সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জুর, জাতীয় যুবসংহতির সাধারণ সম্পাদক আহাদ চৌধুরী শাহীন, সমবায় বিষয়ক সম্পাদক বাবু শংকর পাল, জাতীয় পার্টি কেন্দ্রীয় সদস্য আবু সাঈদ স্বপন, জাতীয় পার্টি কেন্দ্রীয় সদস্য ও হবিগঞ্জ-৩ আসনের এমপি পদপ্রার্থী লায়ন প্রকৌশলী এম এ মুমিন চৌধুরী বুলবুল। বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সদস্য তৌহিদুর ইসলাম তৌহিদ, শাহ আবুল খায়ের, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক কাপ্তান সরোয়ার, জাহাঙ্গীর আলম চৌধুরী, কদর আলী মোল্লা, সাবেক সহ-সভাপতি গোলাম মুক্তাদির চৌধুরী অপু, হবিগঞ্জ পৌর জাতীয় পার্টির সভাপতি তাজ উদ্দিন আহমেদ বাবুল, সদর উপজেলা জাতীয় পার্টি সভাপতি কাজল আহমেদ, জেলা জাতীয় যুবসংহতির আহ্বায়ক এডঃ শিবলী খায়ের, স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি মীর জিয়াউল হক জিয়া, জেলা জাপা নেতা মোস্তাফিজুর রহমান ময়না, তরুণ পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এডঃ সাদিকুর মিয়া তালুকদার, কৃষক পার্টির সভাপতি গাজী মিছবাহ উদ্দিন, বাহুবল উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক শফি আহমেদ চৌধুরী, শায়েস্তাগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুস সালাম মেম্বার, মাধবপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আক্তার হোসেন মনির, বানিয়াচং উপজেলা জাতীয় পার্টির সভাপতি আরশাদ হোসেন খাঁন বিপলু, লাখাই উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক নোমান মোল্লা, বাহুবল উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব ও ইউনিয়ন চেয়ারম্যান আ ক ম উস্তার মিয়া তালুকদার, হবিগঞ্জ পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক প্রভাষক এস এম লুৎফুর রহমান, নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এমরান মিয়া, চুনারুঘাট উপজেলা জাতীয় পার্টি সদস্য সচিব মহিদ চৌধুরী, জেলা সৈনিক পার্টির সভাপতি তালেব আলী, ওলামা পার্টির সভাপতি মাওলানা দেলোয়ার হোসেন জিহাদী, তরুন পার্টি আহ্বায়ক সৈয়দ মওদুদ আহমেদ, মহিলা পার্টির সাধারণ সম্পাদক হাসিনা আক্তার শিপা, ছাত্র সমাজের সাধারণ সম্পাদক বিপ্লব দেব প্রমুখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com