রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলন ॥ জরিমানা ও গাড়ী জব্দ

  • আপডেট টাইম বুধবার, ২ আগস্ট, ২০২৩
  • ৩২৪ বা পড়া হয়েছে

আলমগীর কবির, মাধবপুর থেকে ॥ মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে শাকিল মিয়া নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল (১ আগষ্ট) মঙ্গলবার সকালে উপজেলার বেজুরা ব্রীজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাহাত বিন কুতুব এ আদেশ দেন।
শাকিল মিয়া পার্শ্ববর্তী বি-বাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার বাহারপুর গ্রামের হেফজু মিয়ার ছেলে। জরিমানার পাশাপাশি বালু পরিবহনের কাজে ব্যবহৃত গাড়ি জব্দ করা হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাহাত বিন কুতুব বলেন, উপজেলার বেজুরা ব্রীজ সংলগ্ন এলাকায় এস্কেভেটর (ভেকু) মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির দায়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী শাকিল মিয়া নামক এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় ও গাড়ি জব্দ করা হয়। প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com