শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

বামকান্দি গ্রামে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে সংঘর্ষে অর্ধশতাধিক আহত

  • আপডেট টাইম মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩
  • ২২৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার বামকান্দি গ্রামে দুই শিশুর ঝগড়াকে কেন্দ্র করে উভয় পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১১ টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে সদর থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের আজিজুল ইসলামের শিশু পুত্র ইমদাদুল হকের সাথে একই গ্রামের আফজাল মিয়ার পুত্রের তুচ্ছ ঘটনা নিয়ে বাকবিতণ্ডা হয়। পরে বিষয়টি নিয়ে উভয় পক্ষের লোকজন হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে তারা দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে নারী পুরুষসহ অন্তত ৫০ জন আহত হয়। এর মধ্যে কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। গুরুতর আহত অবস্থায় তকসির মিয়া, এনামুল হক, আখলাছ আহমেদ, মিনহাজ মিয়া, খোকন মিয়া, মিজানুর রহমান, আমজাদ আলি, হারুনুর রশীদ, সাইফুল ইসলাম, মোবারক মিয়া, মোসাব্বির মিয়া, খেলু মিয়া, ইদু মিয়া, রাজিউর রহমান, মামুন মিয়া, সাইকুল মিয়া, জমসেদ মিয়া, রোশন বেগম, মিজানুর রহমান, শিমুল আহমেদ, ওয়াহিদ মিয়া, রাসেল মিয়া, হায়দর আলী, মাইদুর রহমান, মফিজ উদ্দিন, আব্দুর রউফ, শরিফ উদ্দিন, শাহিন মিয়া, আজিজুল ইসলাম, শাহিন মিয়া, রুয়েল মিয়া ও জিতু মিয়াকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মাঝে রাসেলকে সিলেট প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) গোলাম মর্তুজা জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছে। আবারও সংঘর্ষ এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এখনও কেউ আটক করা হয়নি।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com