রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে জেলা আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ

  • আপডেট টাইম সোমবার, ৩১ জুলাই, ২০২৩
  • ৩২৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি-জামায়াত যদি অতীতের ন্যায় অগ্নিসন্ত্রাস করতে চায় তাহলে আওয়ামী লীগ তাদের রাজপথে মোকাবিলা করবে। তিনি বিএনপি- জামায়াতের অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে জেলা আওয়ামী লীগের বিক্ষোভ-সমাবেশে সভাপতির বক্তব্যে একথা বলেন। বিক্ষোভ সমাবেশে সহশ্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সমাবেশের সঞ্চালনায় ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নূর উদ্দিন চৌধুরী বুলবুল ও অ্যাডভোকেট সুলতান মাহমুদ।
এতে আরও বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ সজীব আলী, অ্যাডভোকেট প্রবাল কুমার মোদক, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট লুৎফুর রহমান তালুকদার, প্রচার সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবীর সৈকত, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, সহ প্রচার সম্পাদক অ্যাডভোকেট আজিজুর রহমান খান সজল, সদস্য অ্যাডভোকেট সৈয়দ আফজাল আলী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমএ মোতালিব, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মুকিত, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক গৌতম কুমার রায়, বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, জেলা কৃষক লীগের সভাপতি হুমায়ুন কবীর রেজা, জেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম প্রমুখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com