শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

উত্তর সাঙ্গরে দিনমুজুরকে হত্যায় ব্যবহৃত মোটর সাইকেল জব্দ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩
  • ২৩৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার উত্তর সাঙ্গরে দিনমুজুর কাওসার মিয়া (৩০) মোটর সাইকেল দূর্ঘটনায় আহত হয়নি। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এমন অভিযোগে হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটর সাইকেলটি পুলিশ গত মঙ্গলবার বিকালে হিয়ালা গ্রাম থেকে জব্দ করেছে। এ মোটর সাইকেলের মালিক একই গ্রামের আরজু আনসারীর পুত্র শাহাগীর আনসারী ও তার বন্ধু জুবায়ের পালিয়ে গেছে। এ ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কাওসারের পিতা নিম্মত আলী জানান, সোমবার রাতে মহরমের জারি গান ছিলো ওই গ্রামে। সেখান থেকে ফেরার পথে তার ছেলে রাত ১টার দিকে রাস্তায় পিটিয়ে হত্যা করে লাশ ফেলে পালিয়ে যায়। পরে সকালের দিকে স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ডাক্তার মৃত ঘোষণার পর পুলিশ লাশের সুরতহাল করে মর্গে প্রেরণ করে। ময়নাতদন্ত শেষে গত মঙ্গলবার বিকেলে দাফন সম্পন্ন হয়। কাওসারের মৃত্যুতে স্ত্রী ও ৫টি শিশু সন্তানের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। ওসি দেলোয়ার হোসেন জানান, বিষয়টি হত্যা না সড়ক দূর্ঘটনা, তদন্ত চলছে। তবে মামলা দেয়ার পর বিস্তারিত জানানো হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com