মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

ডাম্পিং স্টেশনে বর্জ্য অপসারণের কাজ আবারও শুরু করেছে পৌরসভা

  • আপডেট টাইম শনিবার, ৮ জুলাই, ২০২৩
  • ২৮৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বৃষ্টির কারনে স্থগিত থাকার পর আবারো পৌরসভার উত্তরকুল ডাম্পিং স্টেশনে বর্জ্য অপসারণের কাজ শুরু করেছে হবিগঞ্জ পৌরসভা। গতকাল শুক্রবার সকাল থেকে হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিমের দিকনির্দেশনায় ডাম্প ট্রাকের মাধ্যমে বর্জ্য অপসারন কাজ শুরু হয়। একই সাথে বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ উত্তরকুলের রাস্তা মেরামতের কাজ অব্যাহত রেখেছে হবিগঞ্জ পৌরসভার প্রকৌশল বিভাগ। বিগত কিছুদিনের বৃষ্টিতে ওই রাস্তার ব্যাপক ক্ষতি হয়। হবিগঞ্জ পৌরসভার বর্জ্যবাহী ডাম্প ট্রাক উত্তরকুল ডাম্পিং স্টেশনের পৌছুতে পারেনি। ফলে শহরের বাইপাস রোড সংলগ্ন পৌরসভার সেকেন্ডারী ট্রান্সফার স্টেশন, এসটিএস-এ বর্জ্য জমা হয়ে যায়। শুক্রবার সকালে মেয়র আতাউর রহমান সেলিমের নির্দেশে পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী সরেজমিন পরিদর্শন করে বর্জ্য অপসারণের কাজে নিয়োজিত টিমের সমন্বয় করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com