সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

বাজারে কাঁচা মরিচ নিয়ে পালাল বিক্রেতারা ॥ ১ জনকে জরিমানা

  • আপডেট টাইম মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩
  • ২২৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে বেশি দামে কাঁচা মরিচ বিক্রির অপরাধে এক দোকানিকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল সোমবার (৩ জুলাই) বিকেলে জেলা শহরের চৌধুরীবাজারে নূরুল আমীন নামে ওই দোকানিকে হাতেনাতে ধরে জরিমানা করা হয়। এদিকে অভিযানের খবর পেয়ে আরও কয়েকজন বেশি মূল্যে কাঁচা মরিচ বিক্রেতাকে পালিয়ে যেতে দেখা যায়। এদিকে গত কয়েকদিন ধরে হবিগঞ্জের বিভিন্ন বাজারে কাঁচা মরিচ ৬শ থেকে ৭শ টাকা কেজি বিক্রি হচ্ছে। সাধারণ মানুষের অভিযোগ, সিন্ডিকেটের মাধ্যমে পাইকাররা মরিচের দাম বাড়িয়ে দিয়েছে। ভোক্তা অধিদপ্তর জানায়, চৌধুরী বাজারে নূরুল আমীন নামে এক দোকানি ২৫০ টাকা কেজিতে কাঁচা মরিচ কিনে ৬০০ টাকায় বিক্রি করছিলেন। তাকে হাতেনাতে ধরে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।
ভোক্তা অধিদপ্তর হবিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা বলেন, একটি দোকানের অভিযান শেষ করার আগেই বেশিমূল্যে কাঁচা মরিচ বিক্রেতা আরেকজনকে দৌড়ে পালিয়ে যেতে দেখেছি।
বাজারে আসা কয়েকজন ক্রেতা বলেন, সপ্তাহ খানেক আগেও যেখানে কাঁচা মরিচের দাম একশ থেকে দেড়শ টাকার মাঝে ছিল, তা এখন ৬০০ টাকা। কোথাও কোথাও দাম ৭০০ টাকাও উঠেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com