শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

মাধবপুরে স্বামীর পিটুনিতে স্ত্রী অজ্ঞান ॥ থানায় অভিযোগ

  • আপডেট টাইম মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩
  • ২৩৮ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে শিমুল আক্তার নামে এক সন্তানের জননী স্বামী রাশেদুল ইসলাম পিটিয়ে আহত করেছে। সোমবার দুপুরে উপজেলার বহরা ইউনিয়নের তালিবপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই নারী স্বামীর বিরুদ্ধে মাধবপুর থানায় অভিযোগ করেছেন।
শিমুল আক্তার জানান, ১৩ বছর আগে উপজেলার তালিবপুর গ্রামের রাশেদুল ইসলাম রাসেলের সঙ্গে তার বিবাহ হয়। বিয়ের পর থেকে রাশেদুল ইসলাম বিভিন্ন অজুহাতে তাকে নির্যাতন করত। সোমবার দুপুরে হঠাৎ করে তার স্বামী তাকে লাঠি দিয়ে পেটাতে থাকে। এক পর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে আসে।
মাধবপুর থানার এসআই শিবানী দাস জানান, নির্যাতিতা নারী সোমবার বিকেলে মাধবপুর থানায় একটি অভিযোগ করেছেন। পুলিশ তদন্ত করে আইনগত ব্যবস্থা নিবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com