মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

আজমিরীঞ্জের হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবক নিহত

  • আপডেট টাইম শনিবার, ১৭ জুন, ২০২৩
  • ২৪৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জের পাশর্^বর্তী কিশোরগঞ্জের আদমপুরের লোদারবিল হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে সজীব আলী হোসেন (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। এ সময় আরো একজন আহত হন। গত বৃহস্পতিবার (১৫ জুন) রাত সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। সজীব আদমপুর ইউনিয়নের বরাগীরকান্দি গ্রামের ফরিদ মিয়ার এবং আহত রুহুল আমিন (২০) একই গ্রামের আবদুল মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সজীব ও রুহুল মিলে রাতে হাওরে মাছ ধরতে যান। রাত সাড়ে ৯টার দিকে ঝড়ো বাতাস, বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এ সময় সজীব ও রুহুল বজ্রপাতে আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সজীব আলী মারা যান। রুহল আমিন হবিগঞ্জ একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আদমপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মো: কবির হুসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com