বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শতপর্না দাস সৃষ্টির সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার ডিপার্টমেন্টে প্রভাষক হিসাবে যোগদান

  • আপডেট টাইম রবিবার, ৪ জুন, ২০২৩
  • ২৯২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ রামকৃষ্ণ মিশন রোডের বাসিন্দা শতপর্না দাস সৃষ্টি সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার ডিপার্টমেন্ট হইতে স্নাতক ডিগ্রি অর্জন করে। চূড়ান্ত পরীক্ষায় ফার্স্ট ক্লাস প্রাপ্ত হওয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ বৎসর তাকে জানুয়ারি মাসে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ পুরস্কার ডিনস এওয়ার্ড- ২০২২ প্রদান করে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শতপর্না দাস এর ভাল ফলাফলের জন্য বিশ্ববিদ্যালয় নিয়োগ কমিটির সুপারিশ ও সিন্ডিকেটের অনুমোদন নিয়ে লেকচারার (প্রভাষক) হিসাবে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ প্রদান করে এবং গত ২৩ মে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার ডিপার্টমেন্ট এ লেকচারার (প্রভাষক) হিসাবে সে যোগদান করে।
শতপর্না দাস সৃষ্টি হবিগঞ্জ বিকেজিসি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ২০১০ ইং মনে বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় জি.পি.এ ৫ প্রাপ্ত হয়ে উত্তীর্ণ হয় এবং হবি সরকারি বৃন্দাবন কলেজ হইতে ২০১৫ ইং সনে এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে জি.পি.এ ৫ প্রাপ্ত হয়ে উত্তীর্ণ হয়। তার পিতা হবিগঞ্জ জেলা জজ কোর্টের সিনিয়র এডভোকেট শ্যামল কান্তি দাস ও মাতা শাশ্বতী দাস চৌধুরী। সে তার পিতা-মাতার একমাত্র কন্যা। শতপর্না দাস সৃষ্টি তার এই সফলতার জন্য হবিগঞ্জ বিকেজিসি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজ ও সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মণ্ডলীর প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করছে। শতপর্ণা দাস সৃষ্টি সকলের আশির্বাদ ও দোয়া কামনা করে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com