বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রতিটি আসনেই লড়াই হবে দ্বি-মূখী বানিয়াচঙ্গের সুনারু গ্রামে ভোট কেন্দ্রে অগ্নিসংযোগের চেষ্টা হবিগঞ্জ-৩ আসনে জামায়াত প্রার্থীর নির্বাচনী কার্যালয় ছাড়ার নির্দেশ প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন বাহুবলে পাওনা টাকা নিয়ে ছুরিকাঘাতে যুবক নিহত হবিগঞ্জ-৩ আসনে ৩২টি ঝুকিপূর্ণ কেন্দ্র নিয়ে জামায়াতে ইসলামীর অভিযোগ শায়েস্তাগঞ্জে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে যৌথবাহিনীর হাতে আটক যুবদল নেতাসহ ৪ জনের কারাদণ্ড হবিগঞ্জে ২৩৫টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ কঠোর নিরাপত্তার ঘোষণা র‌্যাবের হবিগঞ্জ-৪ আসনে ব্যক্তি ইমেজে এগিয়ে সৈয়দ মুহাম্মদ ফয়সল লাখাইয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০ শায়েস্তাগঞ্জের সাবেক চেয়ারম্যান জাতীয় ব্যাড মিন্টন খেলোয়াড় সৈয়দ অলিউর রহমান আর নেই

চুনারুঘাটে এফ.এন ফাউন্ডেশন ইউ,কের উদ্যোগে রহমানিয়া খান দরবার শরিফের ইছালে ছোয়বা ও ওয়াজ মাহফিল

  • আপডেট টাইম বুধবার, ৩১ মে, ২০২৩
  • ৩৫৬ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে এফ.এন (ফাতেমা-নুর) ফাউন্ডেশন ইউ,কের আয়োজনে রহমানিয়া খান দরবার শরীফের ইছালে ছোয়বা উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকাল ৪টা থেকে গভীর রাত পর্যন্ত এ ওয়াজ মাহফিল চলে। মাহফিলে এফ.এন ফাউন্ডেশন ইউ,কের চেয়ারম্যান মোহাম্মদ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান বক্ততা হিসেবে আলোচনা করেন দেশের বিশিষ্ট আলেমেদ্বীন হযরত মাওলানা শেখ সাদী আব্দুল্লাহ সাদেকপুরী। সভায় সহ-সভাপতিত্ব করেন রহমানিয়া দরবার শরীফের হযরত মৌলভী এনামুল খাঁন আল ক্বাদরী চিশতী নকশেবন্দী মোজাদ্দেদী ও বুড়িশ্বর দরবার শরীফের পীর সাহেব হযরত মাওলানা ক¦ারী আব্দুর রশীদ। ওয়াজ মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের, উপজেলা ভাইস চেয়াম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, চুনারুঘাট উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট এম আকবর হোসেন জিতু, প্রিন্সিপাল এম মুখলিছুর রহমান, আদমপুর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল কাইয়ুম, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব রজব আলী, ইউপি সদস্য সাংবাদিক এসএম সুলতান খান। এতে ওয়াজ করেন হবিগঞ্জের বিশিষ্ট আলেমেদ্বীন হযরত মাওলানা মুফতি আশরাফুল ওয়াদুদ, নোয়াপাড়া জামে মসজিদের খতিব হযরত মাওলানা তাজুল ইসলাম মোজাদ্দেদী, খান্দুরা দরবার শরীফের শায়ের হাফেজ মোঃ খোরশেদ আলম, কেউন্দা বড় মসজিদের খতিব হযরত মাওলানা ক্বারী শাহ লুৎফুর রহমান নেছারী সহ অনেক ওলামায়েকেরাগন ওয়াজ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com