মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

সদর হাসপাতালের নার্সের শ্লীলতাহানির ঘটনায় বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত

  • আপডেট টাইম সোমবার, ২২ মে, ২০২৩
  • ২৫৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট সদর আধুনিক হাসপাতালে নার্স সবিতা রানীর উপর হামলা শ্লীলতাহানি ও লুটপাটের প্রতিবাদে উত্তপ্ত হয়ে উঠেছে হবিগঞ্জ। হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে হাসপাতালে কর্মকর্তা কর্মচারীরা। গতকাল রবিবার বেলা দুপুরে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল প্রাঙ্গণে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি হাসপাতাল প্রাঙ্গণ থেকে শুরু করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে পুলিশের আশ্বাসে মিছিল সমাপ্ত হয়। মানববন্ধন শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, গত ১ মে নার্স সবিতা রানীর শহরের পানির ট্যাংকি এলাকার বাসায় এক উঠতি বয়সের যুবক প্রবেশ করে গলায় চাকু টেকিয়ে স্বর্ণের চেইন, কানের দুল ও নগদ টাকাসহ শ্লীলতাহানি করে চলে যায়। যা সিসি ক্যামেরার ফুটেজে স্পষ্ট ধরা পড়ে। ঘটনার পরদিন ২ মে সবিতা রানীর স্বামী চয়ন বাড়ই বাদী হয়ে হবিগঞ্জ সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করে। কিন্তু ঘটনার ২০ দিন পার হলেও আসামীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এতে ওই পরিবার শংঙ্কিত অবস্থায় রয়েছেন। এরই প্রেক্ষিতে হাসপাতালের কর্মকর্তা কর্মচারীরা এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। বক্তারা আরো বলেন, আগামী ৭২ ঘন্টার ভেতর হামলাকারীকে গ্রেফতার করা না হলে কর্মবিরতির হুশিয়ারি দেন তারা। হামলায় শিকার সবিতা রানী জানান, আমার বাড়ি অন্য জেলায়। এ জেলায় আমি চাকুরির সুবাধে বসবাস করছি। কিন্তু হঠাৎ করে এমন ঘটনায় আমি আমিসহ আমার পরিবার হতভম্ব। ঘটনার ২০ দিন পেরিয়ে গেলেও পুলিশ আসামীকে গ্রেফতার করতে পারেনি। যে কারণে আমরা নিরাপত্তাহীনতায় ভোগছি। তাই আমিসহ আমাদের সহকর্মীদের দাবী দ্রুত যেন আমার উপর হামলা ও শ্লীলতাহানি কারীকে গ্রেফতার করে যেন আইনের আওতায় নিয়ে আসা হয়। হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) গোলাম মর্তুজা জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। সিসি টিভির ফুটেজ দেখে হামলাকারীকে শনাক্ত করা হয়েছে। দ্রুত তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com