মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

পাখি প্রেমিক অসহায় হারুন রাজার স্বপ্ন সরকারী ঘর পাওয়া

  • আপডেট টাইম শনিবার, ২০ মে, ২০২৩
  • ২৭৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শহরের পরিচিত মুখ পাখিপ্রেমিক হারুন রাজা। সে পাখি ও পশুর সাথে বসবাস করে। পাখি প্রেমিক হওয়ায় সে ঘর সংসার করেনি। তাদের কে নিয়েই দিনাতিপাত করছে। শহরে তার কোনো আশ্রয়স্থল না থাকায় পশু-পাখি নিয়েই ঘুরে বেড়ায়। কেউ খুশি হয়ে কিছু দিলে তা দিয়েই জীবন চলে।
গতকাল এ প্রতিনিধির সাথে তার দেখা হলে সে আক্ষেপ করে বলে মাননীয় প্রধানমন্ত্রী শত শত ঘর গরিব ও অসহায়দের দিয়েছেন। আমি ঘর পাবার আশায় অনেক জায়গায় গিয়েছি। চেয়ারম্যানের কাছে গেলে বলে, মেম্বারের কাছে যাও। মেম্বারের কাছে গেলে বলে চেয়ারম্যানের কাছে যেতে। কিন্তু আমি ঘর পাইনি। তাই বাধ্য হয়েই রাস্তায় থাকি। পশু-পাখিই আমার জীবন সঙ্গী। অনেকবার জেলা প্রশাসকের কাছেও গিয়েছি। কিন্তু তিনি কিছু দেবার চেষ্টা করলেও চেয়ারম্যান-মেম্বারের কাছ থেকে লিখিত আনতে পারিনি।
এ প্রতিনিধির মাধ্যমে পাখি প্রেমিক হারুন রাজা আশ্রয়ণ প্রকল্পের একটি ঘর প্রত্যাশা করেন। তবে তার ধারণা, আইনী মারপ্যাচে পড়ে সে হয়তো মৃত্যুর আগেও ঘর পাবে না। বর্তমানে সে মোহনপুরে অস্থায়ীভাবে বসবাস করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com