বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

গোপায়া ইউপি চেয়ারম্যান আঃ মন্নান কারাগারে ॥ ৫ দিনের রিমাণ্ড আবেদন

  • আপডেট টাইম রবিবার, ১৪ মে, ২০২৩
  • ২৬৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হামলা, বাড়িঘর ভাংচুর ও লুটপাটের ঘটনায় হবিগঞ্জ সদর উপজলার গোপায়া ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান (৪৫) কারাগারে প্রেরন করা হয়েছে। সেই সাথে রহস্য উদঘাটনের জন্য ৫ দিনের রিমাণ্ড আবেদন করা হয়েছে। গতকাল শনিবার বিকালে সদর মডেল থানার পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে। এর আগে গত শুক্রবার রাত ১১টার দিকে তাকে ওসি (তদন্ত) বদিউজ্জামান, সেকেন্ড অফিসার মমিনুল ইসলাম পিপিএম, এসআই সজিব আহমেদসহ একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার ভাঙ্গারপুল থেকে আটক করে। পুলিশ জানায়, সম্প্রতি শহরের মোহনপুর এলাকার ছাহেব আলী ওরফে ছাবু, তার স্ত্রী রেবা আক্তার ও পুত্রের ওপর হামলা করে বাড়িঘরে থাকা জিনিসপত্র ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ বিষয়ে রেবা আক্তার বাদী হয়ে চেয়ারম্যান মন্নান, মেম্বার আহাদসহ ১৯ জনের বিরুদ্ধে হবিগঞ্জ সদর থানায় গত ৭ মে মামলা করে। এ ঘটনায় ইউপি চেয়ারম্যান আব্দুল মন্নানকে গ্রেফতার করে পুলিশ। ওসি গোলাম মর্তুজা জানান, রহস্য উদঘাটনে তদন্তকারী কর্মকর্তা সজিব আহমেদ তার বিরুদ্ধে রিমাণ্ড আবেদন করেছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com