বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

শেখ মুজিবুর রহমানের শাহাদৎ বার্ষিকী উপলক্ষে স্বেচ্ছাসেবকলীগের আলোচনা সভা ও খাবার বিতরণ

  • আপডেট টাইম শুক্রবার, ১৫ আগস্ট, ২০১৪
  • ৪৩৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে স্থানীয় জেলা আওয়ামীলীগের কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে গত বৃহস্পতিবার দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন
করে। কর্মসূচির মধ্যে ছিল সকাল ৬ঘটিকায় দোয়া ও ফাতেহা পাঠ, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্থপক অর্পনের মাধ্যমে দিনের কর্মসূচি সুচনা করা হয়।
বেলা ১১ টায় “জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব ও বাংলাদেশ শীর্ষক” আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক এডঃ আব্দুল মজিদ খান এমপি।
জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি সৈয়দ কামরুল হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইয়াহিয়া চৌধুরী এবং যুগ্ম সাধারণ সম্পাদক এডঃ ফয়জুর বশীর চৌধুরী সুজন এর পরিচালনায় অন্যন্যার মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডঃ সালেহ উদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, মতুর্জ আলী, এডঃ সুলতান মাহমুদ, জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি অমল কুমার দাস পলাশ, মোতাব্বির খান, এডঃ নুরুল কবির তরফদার, যুগ্ম সাধারণ সম্পাদক এহসানুল হক সুজা, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম শামী, এস এম নাবিউর রহমান, জেলা কৃষকলীগ সভাপতি হুমায়ূন করিব রেজা, জেলা ছাত্রলীগ সভাপতি মোস্তফা কামাল আজাদ রাসেল, রূপক দেব, শেখ সেবুল, কুতুবুল আলম, মাশউদ ভান্ডারী, পৌর স্বেচ্ছাসেবকলীগ আহ্বায়ক মাসুম আজাদ, যুগ্ম আহ্বায়ক ইয়াছিন খান, ইকবাল হোসেন আরিফ, কে এম শাহীন, সদস্য হোসানাই আহম্মদ লিটন।
আলোচনা সভা শেষে গরীব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন জেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির এমপি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com