বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

ধুলিয়াখালে ফেনসিডিলসহ ৫ মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩
  • ৩২৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার ধুলিয়াখাল এলাকায় অভিযান চালিয়ে পুলিশ কনস্টেবল সহ ৫ জনকে আটক করেছে সদর থানা পুলিশ। এ সময় তাদের নিকট থেকে ১২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। গতকালই তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
আটককৃতরা হচ্ছে, সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানার ইদুরকোনা গ্রামের সামছুল হকের পুত্র হবিগঞ্জ পুলিশ লাইনে কর্মরত ১৬৫ নং কনস্টেবল মোস্তাফিজ বিল্লা (২৮), বানিয়াচং উপজেলার কুমড়ি গ্রামের মিজানুর রহমানের পুত্র মুখলেছুর রহমান অপু (৩২), আইয়ুব আলীর পুত্র সালমান শাহ (২৯), আব্দুল লতিফের পুত্র সামছুল হক (৫০) ও মৃত মিলন মিয়ার পুত্র নুরুল হক (৪০)।
গতকাল বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার এসআই মমিনুল ইসলাম, এএসআই জাহাঙ্গীর আলম ও ইয়াসির আরাফাতসহ উপজেলার ধুলিয়াখালের আব্দুল মতিনের বাড়ি অভিযান চালায়। এ সময় পুলিশ সদস্য সহ উল্লেখিত ৫ জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় সদর থানার এসআই মমিনুল ইসলাম পিপিএম বাদি হয়ে মাদক আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com