রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ বাহুবলে মিড ডে মিল কর্মসূচিতে অনিয়ম ॥ বঞ্চিত শিক্ষার্থীরা খোয়াই নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ হবিগঞ্জ উন্নয়ন সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বিজিবির অভিযানে ৪৪ লাখ টাকা মূল্যের জিরা ও ফুচকা জব্দ বাহুবলে এক যুগেও চালু হয়নি ট্রমা সেন্টার ॥ ভোগান্তিতে মানুষ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ১৩ কেজি গাঁজা উদ্ধার পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম

সবজি ও মসলার দাম বৃদ্ধি মধ্যবিত্ত পরিবার চরম বিপাকে

  • আপডেট টাইম মঙ্গলবার, ৯ মে, ২০২৩
  • ২৪১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বিভিন্ন বাজারে সবজি ও মসলার দাম বৃদ্ধি পেয়েছে। যদিও ঘোষণা দেয়া হয় তেলের দাম বৃদ্ধি হয়েছে। কিন্তু নতুন তেল বাজারে না এলেও পুরাতন তেলই সিন্ডিকেট করে ব্যবসায়ীরা বাড়িয়ে বিক্রি করছেন বলে অভিযোগ করেছেন ক্রেতারা।
গত সপ্তাহে সবজির দাম যা ছিল তা এখন দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে। এর মাঝে আলু ২০ টাকা, এখন ৩০-৩৫ টাকা কেজি, কাঁচা মরিচ ছিল ৬০-৭০ টাকা, বর্তমানে ৮০-৯০ টাকায় বিক্রি, পেয়াঁজ ৩০ থেকে ৪০ টাকা, বর্তমানে ৫৫-৬০ টাকা, রসুন ৬০-৭০ টাকা ছিল, বর্তমানে ১২০-১৪০ টাকা, আদা ৮০-১০০ টাকা, বর্তমানে ১৫০-১৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এরকম সব ধরণের সবজি ও মসলা সিন্ডিকেট করে বাড়িয়ে দিয়েছে ব্যবসায়ীরা। গতকাল শহরের চৌধুরী বাজার, শায়েস্তানগর ও চাষিবাজারসহ বিভিন্ন বাজার ঘুরে এ দৃশ্য দেখা যায়। ক্রেতারা জানান, বাজারে এসে তাদেরকে রীতিমতো হিমশিম পোহাতে হয়। অনেকেই বাজার না করেই খালি হাতেই ফিরে যান। ব্যবসায়ীরা জানান, পাইকারদের কাছ থেকে বেশি দামে কিনতে হয় তাই বেশি দামে বিক্রি ছাড়া উপায় নেই।
তবে সাধারণ মানুষ মনে করছেন এ বিষয়ে অচিরেই মনিটরিং করা না হলে আরও বাড়তে থাকবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com