মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

নোয়াপাড়া রেলস্টেশনে টয়লেট নষ্ট হওয়ার অজুহাতে বিশ্রামাগার বন্ধ

  • আপডেট টাইম বুধবার, ৩ মে, ২০২৩
  • ২৩৪ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার নোয়াপাড়া রেলস্টেশনের প্রথম শ্রেণির বিশ্রামাগারটি তালাবদ্ধ থাকায় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশ্রামাগারে নেই ফ্যান, বাতি ও পানির সুবিধা। স্টেশন মাস্টার জাহিদ হোসেন জানান, খোলা রাখলে এক শ্রেণির মানুষ টয়লেটে গিয়ে পরিবেশ নষ্ট করে ব্যবহারের অনুপযোগী করে ফেলতে পারে আশঙ্কায় বিশ্রামাগারটি দিনরাত বন্ধ রাখা হয়। তিনি জানান, কয়েক মাস ধরেই বিশ্রামাগার সংস্কারের কাজ বন্ধ রেখেছেন ঠিকাদার। ভেতরে অনেক কাজ করার আছে। ফ্যান, বাল্ব এসব কিছুই নেই বলেও স্বীকার করেন তিনি। তবে কবে নাগাদ সংস্কার কাজ শেষ হবে ও সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম কি জানতে চাইলে জাহিদ হোসেন কিছুই বলতে পারেননি।
ঢাকা-সিলেট রুটে আন্তঃনগর, পারবাত এক্সপ্রেস ও জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের এবং সিলেট-চট্টগ্রাম রুটে আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের স্টপেজ রয়েছে এ স্টেশনে। প্রতিদিন এসব ট্রেনে করে নির্দিষ্ট গন্তব্যে শত শত যাত্রী যাতায়াত করে থাকেন। কিন্তু প্রথম শ্রেণির বিশ্রামাগারটি বন্ধ থাকায় এসব ট্রেনের যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। সাধারণ শ্রেণির যাত্রীদের জন্য নির্ধারিত বিশ্রামাগারটি খোলা রাখা হলেও এখানে ফ্যান ও বাতি না থাকায় যাত্রীদের অস্বস্তিকর অবস্থায় পড়তে হচ্ছে প্রতিনিয়ত। এদিকে প্ল্যাটফর্মে আলোর ব্যবস্থা না থাকায় সন্ধ্যার পর এখানে ভুতুড়ে পরিবেশ তৈরী হয়। অন্ধকারে প্রায়ই যাত্রীদের মোবাইল,মানিব্যাগ ছিনতাই হয় বলে অভিযোগ যাত্রীদের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com