শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

চুনারুঘাটে ট্রাক ভর্তি অবৈধ গাছ উদ্ধার

  • আপডেট টাইম রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩
  • ৩১৪ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে বনাঞ্চলের অবৈধ ভাবে কাঠ পাচার ট্রাক ভর্তি গাছ উদ্ধার করছে বন-বিভাগ। গতকাল শনিবার বিকেলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কালেঙ্গা রেঞ্জের রেঞ্জার মাসুদুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ট্রাক ভর্তি ৮৬ টুকরো চিকরাশি গাছ আটক করা হয়। আটক কৃত কাঠের আনুমানিক বাজার মূল্য তিন লক্ষ টাকা হবে।
জানা গেছে একটি পাচারকারী চক্র দীর্ঘদিন যাবত অবৈধ ভাবে বনাঞ্চল থেকে চোরাই ভাবে বিভিন্ন ধরনের বিলুপ্ত গাছগাছালির গাছ পাচার করে আসছে । বন-বিভাগের অভিযানেও থামছে না গাছ পাচার।
রেঞ্জার মাসুদুর রহমান সন্ধ্যা ৬ টায় এসব তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একটি পাচারকারী চক্র বনের গাছ পাচার করবে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ট্রাকসহ গাছ জব্দ করা হয়। এ সময় বনকর্মীদের উপস্থিতি টের পেয়ে ট্রাক চালক পালিয়ে যায়। আটকৃত ট্রাক ও গাছ জব্দ করে মামলা দায়ের করা হয়েছে। বনজ রক্ষায় অবৈধ গাছ পাচার রোধ কল্পে ভবিষ্যতেও এ ধরনের আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com