মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

হবিগঞ্জ প্রেসক্লাবের এসি’র চেক হস্তান্তর করেছে হবিগঞ্জ উন্নয়ন সংস্থা

  • আপডেট টাইম সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩
  • ২৬৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ উন্নয়ন সংস্থার পক্ষ থেকে হবিগঞ্জ প্রেসক্লাবের সার্বিক উন্নয়নে এসি’র চেক প্রদান করা হয়েছে। গতকাল প্রেসক্লাব মিলনায়তনে হবিগঞ্জ উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহীন হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ নাহিজের হাতে চেক তুলে দেন। চেক হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্য রাখেন হবিগঞ্জ উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহীন, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ নাহিজ, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ শাবান মিয়া, সাবেক সভাপতি ও দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস সম্পাদক মোঃ ফজলুর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রদীপ দাশ সাগর, কৃষি ব্যাংকের সিনিয়র অফিসার ও ব্যাংকার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ। এছাড়াও অনুষ্ঠানে হবিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দ ও হবিগঞ্জ উন্নয়ন সংস্থার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পরে হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক হবিগঞ্জ জেলা স্টিয়ারিং কমিটির মাসিক সভা ও চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নের বড়ঝুম গ্রামে গ্রাম্য সালিশে নারীকে বেত্রাঘাতের প্রতিবাদে এবং ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবিতে হবিগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের সহযোগিতায় হবিগঞ্জ উন্নয়ন সংস্থা ও এইচআরডি নেটওয়ার্ক হবিগঞ্জ জেলা এ মানববন্ধনের আয়োজন করে। অনুষ্ঠান সঞ্চালনা করেন হবিগঞ্জ উন্নয়ন সংস্থার কো-অর্ডিনেটর ও হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক হবিগঞ্জ জেলা স্টিয়ারিং কমিটির সদস্য আরেফ আলী মন্ডল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com