রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

সাংবাদিক নোমান চৌধুরীর মৃত্যুবার্ষিকীতে দৈনিক প্রভাকরের মিলাদ ও ইফতার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩
  • ২১৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ দৈনিক প্রভাকরের প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সাংবাদিক নোমান চৌধুরীর সপ্তম মৃত্যুবার্ষিকীতে মিলাদ, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দৈনিক প্রভাকরের পক্ষ থেকে গতকাল বুধবার এই আয়োজন করা হয়। হবিগঞ্জ শহরের কোরেশনগর এলাকায় দৈনিক প্রভাকরের কার্যালয়ে অনুষ্ঠিত মিলাদ ও দোয়ায় হবিগঞ্জে কর্মরত সাংবাদিকগণ অংশ নেন।
সাংবাদিক নোমান চৌধুরীর ভাতিজা হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শোয়েব চৌধুরী, সালেহ আহমেদ চৌধুরী রিপন, হবিগঞ্জ প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ফয়সল চৌধুরী, ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি আজহারুল ইসলাাম চৌধুরী মুরাদ, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি জাকারিয়া চৌধুরী, দৈনিক প্রভাকরের মাধবপুর উপজেলা প্রতিনিধি তোফাজ্জল হোসেন চৌধুরী, দৈনিক প্রভাকরের স্টাফ রিপোর্টার আব্দুল মুহিত রিপন, দৈনিক প্রভাকরের সার্কুলেশন ম্যানেজার আবুল ফজল। দৈনিক প্রভাকরের ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ সহিবুরের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই ইফতার মাহফিলে মিলাদ ও দোয়া পরিচালনা করেন হবিগঞ্জ জেলা সদর ২৫০ শয্যা হাসপাতাল মসজিদের খতিব আব্দুস সালাম।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com