রবিবার, ২৪ মে ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

মাধবপুরের যুবক ১০ কেজি গাঁজাসহ নরসিংদীতে গ্রেপ্তার

  • আপডেট টাইম সোমবার, ২০ মার্চ, ২০২৩
  • ২৭৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নরসিংদীতে ১০ কেজি গাঁজাসহ শরিফ মিয়া (২০) নামে মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। গত শনিবার (১৮ মার্চ) সকালে মাধবদীর পাঁচদোনা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শরিফ মিয়া মাধবপুর উপজেলার ধলগাঁও গ্রামের আব্দুল কাদেরের ছেলে। তার কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২ লাখ টাকা।
র‌্যাব-১১ এর ক্যাম্প কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার কাজী শাহাবুদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান, শরিফ মিয়া পেশাদার আন্তঃজেলা চিহ্নিত মাদক কারবারি। তিনি নিয়মিত ব্রাহ্মণবাড়িয়া থেকে মাদক এনে বিভিন্ন জেলায় বিতরণ করেন। তার বিরুদ্ধে নরসিংদীর মাধবদী থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ক্যাম্প কমান্ডার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com