রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

হবিগঞ্জ শ্মশ্মানঘাট মাইক্রোবাস স্ট্যান্ড কার্যালয় ও স্ট্যান্ড উদ্বোধন

  • আপডেট টাইম রবিবার, ১২ মার্চ, ২০২৩
  • ২৫৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-চট্ট-১৩৫৬/৮৮ইং এর অন্তভুক্ত হবিগঞ্জ শ্মশ্মানঘাট মাইক্রোবাস স্ট্যান্ড পরিচালনা কমিটির নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে আনোয়ারপুর বাইপাস রোডস্থ আশরাফ ম্যানশনে কার্যালয় ও নতুন স্ট্যান্ড ফিতা কেটে উদ্বোধন করেন হবিগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ সজিব আলী। উদ্বোধন শেষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে দোওয়া পরিচালনা করেন মাওলানা মুফতি আলমগীর হোসাইন সাইফী। মিলাদ মাহফিল শেষে হবিগঞ্জ শ্মশ্মানঘাট মাইক্রোবাস স্ট্যান্ড পরিচালনা কমিটির সভাপতি আবিদুর রহমানের সভাপতিত্বে এবং সম্পাদক নূরুল আমিন লালনের পরিচালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ সজিব আলী। বক্তব্য রাখেন ইউনিয়নের সহ-সভাপতি শাহ হাবিবুর রহমান জিতু, যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, সহ-সাধারণ সম্পাদক মোঃ শহিদ মিয়া, কোষাধ্যক্ষ আহমেদ চৌধুরী ছায়েদ, শ্রম কল্যাণ সম্পাদক আব্দুল আউয়াল, কার্যকরি সদস্য হাজী ফরিদ মিয়া ও মোহাম্মদ আলী। এছাড়াও স্ট্যান্ড পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ মোঃ শাহেদ মিয়া, কার্যকরি সদস্য ছাদেক আলী, আব্দুল ওয়াহিদ সহ শ্রমিকগণ উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com