শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন

হবিগঞ্জ সদর ও শায়েস্তাগঞ্জ থানা পুলিশের অভিযানে লুঙ্গি জুনাব আলীসহ ৪ আসামী গ্রেপ্তার

  • আপডেট সময় শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর থানা পুলিশের নিয়মিত অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি লুঙ্গি জুনাব আলীসহ ৪ জনকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে সদর থানার ওসি জাহিদুল হকের নির্দেশে একদল পুলিশ শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামি ২নং পুল এলাকার লুঙ্গি জুনাব আলী (৫০), চেক মামলার পরোয়ানাভুক্ত আসামি রনি চক্রবর্তী (৪৫) সহ আরেকজনকে আটক করা হয়। গতকাল শুক্রবার বিকালেই তাদেরকে আদালতে প্রেরণ করা হয়। অপরদিকে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ চেক ডিজঅনার মামলার আসামি লেঞ্জাপাড়া গ্রামের পারভেজ মিয়ার স্ত্রী অনুফা আক্তার (৪০) কে আটক করা হয়। তাকেও আদালতে প্রেরণ করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com