বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জ পৌরসভার অমর একুশে গ্রন্থ মেলার দ্বিতীয় দিনে বীর ভাষা সৈনিককে সংবর্ধনা

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৩৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌরসভা আয়োজিত ‘অমর একুশে গ্রন্থ মেলা ২০২৩’ এর আজ দ্বিতীয় দিনে ভাষা সৈনিক ও গুনীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরীর সভাপতিত্বে সংবর্ধিত্ব অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর ভাষা সৈনিক অধ্যক্ষ মাসুদ খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছিলেন নয়মৌজা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মুজিবুর রহমান, আওয়ামিলীগ হবিগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক এড. সুলতান মাহমুদ, সাবেক প্রিন্সিপাল সৈয়দ মুহিবুর রহমান, সাবেক প্রিন্সিপাল ড. মোঃ তুতিউর রহমান, বিশিষ্ট কবি একে আজাদ খান, কবি আফতাব আল মাহমুদ ও কবি শায়খ তাজুল ইসলাম। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন পৌরসভার ৪ নং ওয়ার্ড কাউন্সিলর ও ‘অমর একুশে গ্রন্থ মেলা ২০২৩’ উদযাপন কমিটির আহ্বায়ক যুবরাজ গোপ।
এতে বক্তব্য রাখেন পৌরসভার প্যানেল মেয়র ফারজানা মিলন পারুল, কাউন্সিলর মোঃ কবির মিয়া, কাউন্সিলর ফজল আহমদ চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন কে. এম. আবু বকর সিদ্দিক এবং পবিত্র গীতাপাঠ করেন সেনেটারি ইন্সপেক্টর সুকেশ চক্রবর্ত্তী। অনুষ্ঠানের শুরুতে বীর ভাষা সৈনিককে সংবর্ধনা স্মারক এবং অনুষ্ঠানের বিশেষ অতিথি অধ্যাপক মুজিবুর রহমান ও এডভোকেট সুলতান মাহমুদ কে শুভেচ্ছা স্মারক প্রদান করেন পৌর মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী ও পৌর পরিষদের সদস্যবৃন্দ। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন পৌরসভার সহকারী কর আদায়কারী ও অমর একুশে গ্রন্থমেলা ২০২৩ উদযাপন কমিটির সদস্য পৃথ্ব¡ীশ চক্রবর্ত্তী, সায়মা সাদিয়া চৌধুরী মাঈশা ও জান্নাতুল ফেরদৌস রুমু।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করেন পৌরসভা অফিসের সহকারী এসেসর ঊমা রানী বণিক, টিকাদান সুপারভাইজার বনানী দাশ, সায়মা সাদিয়া চৌধুরী মাঈশা ও জান্নাতুল ফেরদৌস রুমু।
সংবর্ধনার জবাবে ভাষা সৈনিক অধ্যক্ষ মাসউদ খান তার বক্তব্যে বলেন, ‘নবীগঞ্জ পৌরসভার আয়োজিত গ্রন্থ মেলায় প্রতিবছর একজন ভাষা সৈনিককে সংবর্ধনা দেয়া হয়, এটা কম কথা নয়। নবীগঞ্জ পৌরসভার এই উদ্যোগ প্রশংসনীয়। আর এ প্রশংসার দাবিদার পৌর মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী ও তার পরিষদ। এছাড়াও তিনি ভাষা শহীদ দিবস আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে উদযাপিত হওয়ায় গর্ব বোধ করেন।
নবীগঞ্জ পৌরসভার জননন্দিত মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী সংবর্ধিত অতিথি ভাষা সৈনিকের উদ্দেশ্যে বলেন, ‘আপনার মতো একজন ভাষা সৈনিককে সংবর্ধনা দিতে পেরে আমি এবং আমার পরিষদ খুব আনন্দ বোধ করছি।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com