মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

মাধবপুর প্রেসক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমন ও ফ্যামিলি ডে অনুষ্টিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪৫১ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর প্রেসক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমন ও ফ্যামিলি ডে শ্রীমঙ্গলের লেমন গার্ডেনে অনুষ্টিত হয়েছে। গত সোমবার সকাল সাড়ে ৭টার দিকে প্রেসক্লাবের সকল সদস্য ও তাদের পরিবারের সদস্যদের নিয়ে বিলাস বহুল যাত্রীবাহী বাস যাত্রা শুরু করে। শ্রীমঙ্গলের প্রবেশদ্বার চা-য়ের দেশে স্বাগম মুর‌্যালের সামনে প্রেসক্লাবের সাবেক সভাপতি শংকর পাল সুমনের স্ত্রীর হাতে তৈরী নারকেলের ফুলি পিঠা দিয়ে সকল সদস্য ও পরিবারের সদস্যদের আপ্যায়িত করা হয়। নাস্তার পর পরই আবারও লেমন গার্ডেনের উদ্দেশ্যে বহনকারী বাস যাত্রা শুরু করে। চা ও প্রাকৃতিক অর্পূব দৃশ্য অবলোকন করতে করতে সদস্যদের রহনকারী বাস সকাল সাড়ে ১০ টায় গিয়ে পৌছে গন্তব্যস্থল লেমন গার্ডেনের গেইটে। গেইটে প্রবেশ করেই সবাই যার যার মতো করে ফটোসেশন, বিভিন্ন রাইট ও সুইমিং পুলে সাতার কাটতে থাকে। দুপুরের খাবারের পর র‌্যাফেল ড্র অনুষ্টিত হয়। র‌্যাফেল ড্র’এ বিজয়ীদের মধ্যে একে একে পুরস্কার তুলে দেন প্রেসক্লাবের সভাপতি মোঃ অলিদ মিয়া, সাধারণ সম্পাদক সাব্বির হাসান, সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি, রোকনউদ্দিন লস্কর, শংকর পাল সুমন, মোঃ মহিউদ্দিন আহম্মদ, সহ-সভাপতি আবুল খায়ের, সুব্রত দেব, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সিনিয়র সদস্য মোঃ আইয়ুব খাঁন, আবু নাসের জামাল, সানাউল হক শামীম, কাউসার আহম্মদ, এক্ররামুল আলম লেবু, বিল্লাল হোসেন খাঁন, কে.এম সামসুল হক, রাখাল দে, মাহমুদুল হাসান রনি। বিকালে শ্রীমঙ্গলের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন শেষে আবারও নীড়ের উদ্দেশ্যে যাত্রা করে সবাই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com