বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে ৫, সেক্রেটারী পদে লড়বেন ৮ জন প্রার্থী নবীগঞ্জ-ইনাতগঞ্জ সড়কে গর্তে ট্রাক আটকে যান চলাচলে বিঘ্ন হবিগঞ্জ আইসিটি পার্কের নামে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের হবিগঞ্জে কিশোর গ্যাং এর ৪ সদস্য আটক হবিগঞ্জে চোরের উপদ্রব বাড়ছে আটক ৩ জনকে কারাগারে প্রেরণ

নবীগঞ্জে প্রতারণা মামলায় ইউপি চেয়ারম্যান-মেম্বার জেল হাজতে

  • আপডেট টাইম সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩২৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ গতকাল রবিবার দুপুরে একটি জালিয়াতি মামলায় নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউপি চেয়ারম্যান দিলাওর হোসেন ও ইউপি সদস্য সুজন মিয়া সহ ৫ জনকে জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরন করেছেন হবিগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত।
মামলা সূত্রে জানা যায়, মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার এমরান বাহার চৌধুরী ইউপি চেয়ারম্যান দিলাওর হোসেন, একই উপজেলার পারকুল গ্রামের তেরা মিয়া, মোঃ নইম উল্লাহ, মশাহীদ মিয়া ও আউশকান্দি ইউপি মেম্বার সুজন মিয়াকে আসামী করে হবিগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। মামলায় উল্লেখ করা হয়, যুক্তরাজ্য প্রবাসী সেলিমা বেগম, সাহেলা বেগম, সাবানা বেগম ও শাহিনা বেগম নবীগঞ্জ উপজেলার পারকুল গ্রামের বাসিন্দা। তারা মামলার বাদী এমরান বাহার চৌধুরীকে তাদের পৈত্তিক বিষয় সম্পত্তি দেখাশোনা করতে আম-মোক্তার নামা নিযুক্ত করেন। সেলিমা বেগম ও শাহিনা বেগম এর পিতা যুক্তরাজ্যে বসবাস করাকালীন সময়ে আসামী তেরা মিয়া ও আসামী মোঃ নইম উল্লাসহ তাদের অপর ভাই বোনদের সকল পারিবারিক খরচ বহন করা সহ দেশে প্রচুর জায়গা জমি ক্রয় করে তেরা মিয়া ও নইম উল্লা সহ তাদের ভাই বোনদের ভোগ ব্যবহারের ব্যবস্থা করে দেন।
কিন্তু আসামী মোঃ নইম উল্লা অপরাপর আসামী ইউপি চেয়ারম্যান দিলাওর হোসেন, ইউপি মেম্বার সুজন মিয়া ও মোশাহিদ মিয়ার সহায়তায় জালিয়াতির আশ্রয় নিয়ে যুক্তরাজ্য প্রবাসী সেলিমা বেগম ও শাহিনা বেগম এর স্বাক্ষর জাল করে একটি জাল অঙ্গীকার নামা তৈরী করে। এ সময় সেলিমা বেগম ও শাহিনা বেগম লন্ডনে অবস্থান করলেও এল এ কেইস নং-০৬/২০০৭-০৮ স্বত্ব হিসাবে দাখিল করে ১৯১৫৩১ নং ট্রেজারি চেক মূলে ১ লাখ ৯১ হাজার ৫৩১ টাকা আত্মসাত করে। অপর আসামী তেরা মিয়া আসামী মোশাহিদ মিয়া, সুজন মিয়া ও দিলাওর হোসেনের সহায়তায় জালিয়াতির আশ্রয় নিয়ে সেলিমা বেগম ও শাহিনা বেগম এর স্বাক্ষর জাল করে ভূয়া অঙ্গীকার নামা তৈরী করে এলএ কেইস নং-০৩/২০১০-১১ দেখিয়ে ট্রেজারি চেক নং-০২৭৭৭২৭ মূলে ৬ লাখ ৩ হাজার ৩৯৪ টাকা আত্মসাত করেন বলে অভিযোগে বলা হয়।
উল্লেখ্য যে ভূয়া না-দাবী নামা গুলোতে স্বাক্ষী সেলিমা বেগম ও শাহিনা বেগম এর নাম বিকৃত করে বাংলায় স্বাক্ষর দেখানো হয়েছে। প্রকৃত পক্ষে তারা জন্ম সূত্রে ব্রিটিশ নাগরিক হওয়ায় বাংলায় স্বাক্ষর করতে পারেন না এবং এ সময় তারা দেশেও ছিলেন না।
এ ব্যাপারে মামলা দায়েরের পর বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বিয়ষটি তদন্তের জন্য হবিগঞ্জ জেলা সিআইডিতে প্রেরণ করেন।
সিআইডির তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর মোঃ শফিকুল ইসলাম দীর্ঘ তদন্ত শেষে গত ৬ ফেব্রুয়ারি আদালতে জালিয়াতির ঘটনার সত্যতা প্রামানিত হওয়ায় আউশকান্দি ইউপি চেয়ারম্যান মোঃ দিলাওর হোসেন, ইউপি মেম্বার সুজন মিয়া সহ ৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করে।
আদালত তদন্ত প্রতিবেদনের আলোকে আসামীদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন। এর প্রেক্ষিতে গতকাল দুপুরে ইউপি চেয়ারম্যান দিলাওয়ার হোসেনসহ অন্যান্য আসামীরা হাজির হলে আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।

 

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com