রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

হবিগঞ্জ পুলিশ লাইনে ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদকে বিদায় সংবর্ধনা

  • আপডেট টাইম সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩০৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএমকে হবিগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। গত শনিবার রাত ৮টায় পুলিশ লাইনে বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয়। পুলিশ সুপার এস এম মুরাদ আলির সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ¦ এডভোকেট মোঃ আবু জাহির এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট মোঃ আব্দুল মজিদ খান এমপি, গাজী মোহাম্মদ শাহনওয়াজ এমপি, জেল পরিষদ চেয়ারম্যান ডাঃ মুশফিক হুসেন চৌধুরী, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হারুনুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক ছাদিকুর রহমান, সিভিল সার্জন মোঃ নুুরুল হক, পৌর মেয়র আতাউর রহমান সেলিম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী, প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ নাহিজ। এ ছাড়াও মাধবপুর-চুনারুঘাট সার্কেল এসপি নির্মলেন্দু চক্রবর্তী, চুনারুঘাট থানার ওসি রাশেদুল ইসলাম, বানিয়াচং থানার ওসি অজয় চন্দ্র দেব, সাংবাদিক, পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন, সদর মডেল থানার ওসি গোলাম মর্তুজা, মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক, এসআই খুর্শেদ আলম, এএসআই নাসরিন আক্তার, কনস্ট্রেবল শিমুল আক্তার প্রমুখ। বক্তারা বলেন, যখন করোনা মহামারির প্রকোপ চলছিল। এমনই কঠিন সময়ে সিলেট রেঞ্জ পুলিশের অভিভাবক হিসেবে দায়িত্ব নিয়েছিলেন দক্ষ, চৌকস ও মেধাবী কর্মকর্তা মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম। বিশ্ব মহামারীকে পিছনে ফেলে সিলেট রেঞ্জ পুলিশের আধুনিকায়ন এবং উৎকর্ষ সাধনে তিনি প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ নেন। সিলেট রেঞ্জ পুলিশকে তিনি তাঁর কর্মকালে নানামুখী সংস্কার ও পরিবর্তনের মধ্য দিয়ে এক অনন্য উচ্চতা ও মর্যাদায় আসীন করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com