শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

শহরের চাইল্ড হেভেন কেজি স্কুলের শিক্ষার্থীদের নিয়ে পুনর্মিলনী অনুষ্ঠিত

  • আপডেট টাইম সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৫০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চাইল্ড হেভেন কেজি স্কুলের শিক্ষার্থীদের নিয়ে পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের নিয়ে এই পুনর্মিলনী অনুষ্টিত হয়। এ উপলক্ষ্যে গত ১৭ ফেব্রুয়ারি শুক্রবার চাইল্ড হেভেন কেজি স্কুলে দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। তার মধ্যে সকাল ৯ টায় আনন্দ র‌্যালী, দুপুরে বিভিন্ন প্রকার খেলাধুলা, বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান। সকাল ১০ টায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা। বিদ্যালয়ের অধ্যক্ষ অর্পনা আঢ্য এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ সদর-লাখাই ও শায়েস্তাগঞ্জ আসনের সংসদ সদস্য এডঃ আবু জাহির। বিশেষ অতিথি ছিলেন, হবিগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আতাউর রহমান সেলিম, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ নাহিজ, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ ফজলুর রহমান লেবুর পুত্র মোঃ তাসফিকুর রহমান শান্ত, হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ফয়জুর রহমান রবিন। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। প্রধান অতিথি’র বক্তব্যে এমপি আবু জাহির বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার প্রতি খুবই আন্তরিক। তার নেতৃত্বে দেশে শিক্ষার প্রসার ঘটছে। তিনি যুব সমাজকে সু-শিক্ষায় শিক্ষিত হয়ে গড়ে উঠার আহ্বান জানান।
অনুষ্ঠানটির সার্বিক দায়িত্বে ছিলেন- চাইল্ড হেভেন কেজি স্কুল পুনর্মিলনী ২০২৩ এর কার্যকরি কমিটির সভাপতি ফাহিম-উল-গণি চৌধুরী, সাধারণ সম্পাদক বিজয় কর, কোষাধ্যক্ষ জয় কর, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মালবিকা রায় তিথি ও অন্যান্য সদস্যবৃন্দ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com