রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

পুলিশের ১৩ কর্মকর্তাকে বদলি ॥ শামসুল হক হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার

  • আপডেট টাইম শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৩৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ অতিরিক্ত পুলিশ সুপার এবং সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার ১৩ কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। বুধবার (৮ ফেব্রুয়ারি) পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন সাক্ষরিত প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েলকে শেরপুরে, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার (টিআর পদে) মোঃ মনিরুজ্জামান ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, কক্সবাজারের উখিয়া সার্কেলের মো. শাকিল আহমেদকে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার, ডিএমপির এডিসি মো. সোলায়মান মিয়াকে বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার, ডিএমপির এডিসি মোঃ কায়সার রিজভী কোরায়েশীকে এপিবিএন সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার, ১২ এপিবিএনের মোঃ শামসুল হককে হবিগঞ্জে, চট্টগ্রামের পটিয়া সার্কেলের মো. তারিক রহমানকে রাজশাহীর সারদার অতিরিক্ত পুলিশ সুপার, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এডিসি মোঃ মহিতুল ইসলামকে ঝালকাঠি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, ঢাকার দোহার সার্কেল এএসপি (বর্তমানে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ আরিফুল ইসলামকে ডিএমপিতে, নোয়াখালীর ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের বশির আহাম্মদকে সিআইডিতে পদায়ন করা হয়েছে।
এছাড়া সহকারী পুলিশ সুপার পদমর্যাদার তিন কর্মকর্তার মধ্যে- র‌্যাবে থাকা মুহাম্মদ মহিউদ্দিন মিরাজকে ডিএমপিতে, শিল্পাঞ্চল পুলিশের রাম প্রসাদ ভক্তকে কক্সবাজারের মহেশখালী সার্কেল এবং সিআইডির মো. হাবিবুল ইসলামকে পাবনার চাটমোহর সার্কেলের দায়িত্ব দেওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com