রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

শায়েস্তাগঞ্জে বিভিন্ন ইউনিয়নে জাতীয় পার্টির শীতবস্ত্র বিতরণ

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩
  • ৩৫৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ শায়েস্তাগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক লন্ডন প্রবাসী মোঃ রকিব আহমেদ এর উদ্যোগে অসহায়-দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল ৩০ জানুয়ারী সোমবার বিকাল থেকে ব্রাহ্মনডোরা ও নুরপুর ইউনিয়নের বিভিন্ন জায়গায় দুই শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য, হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী লায়ন প্রকৌশলী এম এ মুমিন চৌধুরী বুলবুল। এ সময় উপস্থিত ছিলেন, শায়েস্তাগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুস সালাম মেম্বার, জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ আমেরিকা ইনক এর সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী, পৌর জাতীয় পার্টির সভাপতি আব্দুল আউয়াল, ব্রাহ্মণডোরা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আছকির মিয়া, সাধারণ সম্পাদক ফজল আহমেদ অজল, নুরপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আব্দুল হাসিম জারুন মেম্বার, সাধারণ সম্পাদক ইমরান আহমেদ তালুকদার, উপজেলা জাতীয় যুবসংহতির সাধারণ সম্পাদক সাব উদ্দিন, জাপানেতা মখসুদ আলী প্রমুখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com