বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রিস যাওয়ার পথে ॥ হবিগঞ্জের ২ যুবক নিখোঁজ হবিগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক বিএনপি নেতা আহমেদ আলী মুকিব শহরে ৫০ লিটার অকটেন জব্দ করে তাৎক্ষণিক বিক্রি বানিয়াচংয়ে সড়কের মাঝে ঝুঁকিপূর্ণ গর্ত দুর্ঘটনার আশঙ্কা বানিয়াচংয়ে প্রতিপক্ষের লোকজনকে ফাঁসাতে বৃদ্ধাকে হত্যার অভিযোগ বাঘজুর গ্রামে সংঘর্ষে আহত স্কুল ছাত্রী সানজিদার মৃত্যু বিদায়ী জেলা প্রশাসককে কালেক্টরেট ক্লাব হবিগঞ্জ এর সংবর্ধণা প্রদান জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ১৩ এপ্রিল বাহুবলে আইনশৃঙ্খলা সভায় অবৈধ বালু-মাটি উত্তোলন বন্ধের সিদ্ধান্ত উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল জংশনে শত শত যাত্রীর দুর্ভোগ

১ ফেব্রুয়ারি ব্রাহ্মণডুরা ইউপি’র ৮নং ওয়ার্ডে উপ-নির্বাচন

  • আপডেট টাইম সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩
  • ২৪৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মণডুরা ইউনিয়নে ৮নং ওয়ার্ডে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামি ১ ফেব্রুয়ারি সকাল ৮টা ৩০ মিনিট থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটকেন্দ্রে বিরতিহীনভাবে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ হবে। ভোটকেন্দ্রের নাম বিশাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা হলেন ওয়াহিদ মিয়া মোরগ ও শেখ কামাল মিয়া তালা মার্কা। শুধুমাত্র ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য পদে নির্বাচন হবে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মনিরুজ্জামান এক প্রজ্ঞাপন জারি করেছেন। ইতোমধ্যে প্রশাসনের সদস্যদেরও চিঠি দেয়া হয়েছে। তারা সময় মতো উপস্থিত থাকবেন। গত ২৫ জানুয়ারি নির্বাচন কমিশন থেকে এ আদেশ দেয়া হয়। এর আগে উক্ত ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ওয়াহিদ মিয়া ও শেখ কামাল মিয়া উভয়ই ৮৪৩ ভোট পান। যে কারণে কাউকেই বিজয়ী করা হয়নি।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com