বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

গণঅধিকার পরিষদে যোগদান অনুষ্ঠানে-চৌধুরী আশরাফুল বারী নোমান ॥ মানুষের অধিকার প্রতিষ্ঠায় স্বেচ্ছাচারী সরকারে দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে কাজ করছে গণঅধিকার পরিষদ

  • আপডেট টাইম রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩
  • ৩৩০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও হবিগঞ্জ জেলা আহ্বায়ক অ্যাডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমান বলেছেন-মানুষের অধিকার প্রতিষ্ঠায় স্বেরাচারী এই সরকারে দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে কাজ করছে গণঅধিকার পরিষদ। তাই গণঅধিকার পরিষদকে শক্তিশালী একটি দল হিসেবে গড়ে তুলতে হবে। গণঅধিকার পরিষদের পতাকা তলে যোগদান করার জন্য তিনি সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তিদের প্রতি আহ্বান জানান। গতকাল শনিবার বিকেলে হবিগঞ্জ বার লাইব্রেরী হলে আলোচনা সভা ও জাতীয় পার্টিসহ বিভিন্ন দল থেকে শতাধিক নেতাকর্মীদের গণঅধিকার পরিষদে যোগদান অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংগঠনের জেলা সদস্য সচিব আবুল হোসেন জীবনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শাহরুখ খান আজাদ, জেলা যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আহবাব হোসেন জুয়েল, হবিগঞ্জ পৌর আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল মালেক হৃদয়, বানিয়াচং উপজেলা আহ্বায়ক অ্যাডভোকেট নজরুল ইসলাম, নবীগঞ্জ উপজেলা সদস্য সচিব নূরুল আমিন পাঠান ফুল, জেলা পেশাজীবি পরিষদের আহ্বায়ক আতাউর রহমান রাসেল, নবীগঞ্জ উপজেলা যুগ্ম আহ্বায়ক সিদ্দিকুর রহমান, যুগ্ম সদস্য সচিব সচিব শেখ মামুন, যোগদানকারীদের মধ্যে বক্তব্য রাখেন বাবুল মিয়া, রহমত রানা ও নোমান আহমেদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com