মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

মাধবপুরে কৃষি জমির মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

  • আপডেট টাইম শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩
  • ৩৩৪ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার অভিযোগ পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট। সাথে সাথে অবৈধভাবে মাটি উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়। অর্ধলক্ষ টাকা জরিমানার পাশাপাশি ভবিষ্যতের জন্য সতর্ক করে দেন নিবার্হী ম্যাজিস্ট্রেট। তাছাড়া উত্তোলনকৃত মাটি জব্দ করে ইউনিয়ন পরিষদের সামনে গভীর গর্ত ভরাট করা হয়।
গতকাল বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুরে মাধবপুর উপজেলার ছাতিয়াইন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ অর্থদণ্ড প্রদান করেন উপজেলা নিবার্হী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনজুর আহসান। পাশাপাশি ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে একটি প্রতিষ্ঠানকে ৩হাজার ৫শত টাকা জরিমানা করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনাকালে সহযোগিতা করেন মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক নেতৃত্বে মাধবপুর থানার ও ছাতিয়াইন ফাঁড়ির পুলিশ।
উপজেলা নিবার্হী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনজুর আহসান বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় জড়িত ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। কৃষি জমি রক্ষায় প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com