মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

নবীগঞ্জের পূর্ব জাহিদপুর মাষ্টার চৌর চৌধুরী প্রাথমিক বিদ্যালয় কাগজে আছে বাস্তবে নেই

  • আপডেট টাইম সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩
  • ৪২৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জের পূর্ব জাহিদপুর গ্রামে মাষ্টার চৌর চৌধুরীর নামে ভুয়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের রেজিষ্ট্রেশন বাতিল ও ভূয়া সভাপতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবী জানানো হয়েছে। নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের নিকট অভিযোগ প্রদান করেছেন পূর্ব জাহিদপুর গ্রামের তাহিদ মিয়া। এর প্রেক্ষিতে গত ১৯ জানুয়ারী ঘটনাস্থল পরিদর্শন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার। পরিদর্শনকালে তিনি ওই গ্রামে মাষ্টার চৌর চৌধুরীর নামে ভুয়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোন অস্তিত্ব পাননি বলে জানা গেছে।
১৮৯৩ নং দলিলের মাধ্যমে ৯ এপ্রিল ২০০০ইং ৩৩ শতক ভূমি স্কুলের নামে দান করেন ওই গ্রামের তাজুল ইসলাম শামছু মিয়া, আব্দুস সোবহান, আব্দুর রহিম বকাচা মিয়া ও ফরিদ উদ্দিন ওরপে গেদা মিয়া। পরবর্তীতে তাজুল ইসলাম তার আপন ছোট ভাই শামিমউর রহমানকে ২০০৩ সনের ২১ মার্চ ৪৭১৫ দলিলের মাধ্যমে তার দানকৃত জমির চেয়ে অধিক জমি বিক্রি করায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে আবেদন করেন পূর্ব জাহিদপুর গ্রামের মৃত আব্দুর রহিম ওরফে কাঁচা মিয়ার ছেলে মোঃ তাহিদ মিয়া। তারই পরিপ্রেক্ষিতে গত ১৯ জানুয়ারী সরেজমিন পরিদর্শন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার। পরিদর্শন কালে দেখা যায়, যে জমিতে স্কুল বলে দাবি করে আসছে, বাস্তবে দুইটি পরিবারের বসতভিটা রয়েছে এই জমিতে। উপস্থিত গ্রামবাসীকে স্কুল সম্পর্কে জিজ্ঞাসা করলে তারা বলেন, পূর্ব জাহিদপুর গ্রামে কখনোই কোন স্কুল ছিলনা বা এখনও নেই। গ্রামের ছেলে মেয়েরা অনেক কষ্ট করে পাশের গ্রামের স্কুলে লেখাপড়া করে। তবে একটি জালিয়াতি চক্র একটি স্কুলের নামে কিছু জমি দিয়ে পাশের গ্রামের চৌর চৌধুরীর নামে একটি স্কুল নাম করন করেন। পরবর্তীতে এখানে কোন স্কুল স্থাপন না করে দানকৃত জমি পুনরায় দলিলের ১নং দাতা মোঃ সমছু মিয়া তার আপন ছোট ভাই মোঃ শামিমউর রহমানের কাছে বিক্রি করে দেন।
অন্য দিকে পূর্ব জাহিদপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের জন্য মরিয়া হয়ে উঠেছে এই জালিয়াত চক্র, ভুল তথ্য প্রদান করে নবীগঞ্জ-বাহুবল-১ আসনের সংসদ সদস্য শাহ নেওয়াজ মিলাদ গাজীর কাছ থেকে স্কুলের জন্য একটি ডিও পাশ করিয়ে নেন। পরবর্তীতে সংসদ সদস্য শাহ নেওয়াজ মিলাদ গাজীও ডিও বাতিল করেন। এর আগে প্রাথমিক শিক্ষা অফিসার সরেজমিন পরিদর্শন করে প্রতিবেদন জমা দেন এবং প্রতিবেদনে উল্লেখ করেন পূর্ব জাহিদপুর গ্রামে চৌর চৌধুরী নামে কোন বিদ্যালয় নেই এবং পূর্ব জাহিদপুর গ্রামের কোমলমতি শিশুরা পার্শবর্তী কনখারিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় গিয়ে লেখা পড়া করে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com