বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মাধবপুরে স্থানীয় জনতা আটক করেছে চোরাই বালুসহ ট্রাক্টর

  • আপডেট টাইম শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩
  • ২৩৪ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরের চৌমুহনী বালু মহাল থেকে ভোরবেলা চুরি করে বালু পাচার করতে গিয়ে জনতার হাতে আটক হয়েছে বালুভর্তি ট্রাক্টর। গতকাল শুক্রবার সকালে উপজেলার চৌমুহনী ইউনিয়ন পরিষদের সামনে বালুভর্তি ট্রাক্টরটি আটক করা হয়। পরে জনগণ মাধবপুর থানা পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে খবর দিলে পুলিশ এবং স্থানীয় ভূমি অফিসের কর্মচারী উপস্থিত হয়ে ট্রাক্টরটি জব্দ করে। আটককৃত বালুভর্তি ট্রাক্টরটি মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রে নিয়ে আসা হয়।
সহকারী কমিশনার (ভূমি) অফিস সূত্রে জানা গেছে, গত অর্থ বছরে ২ কোটি ৭৮ লক্ষ টাকায় রাজস্ব আদায় হওয়া চৌমুহনী বালু মহালটি এখন ইজারাবিহীন রয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন জনগনের সাথে কথা বললে তারা ক্ষোভের সাথে জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক বন্ধ রাখা বালু গত ৩/৪ মাস যাবৎ স্থানীয় কিছু যুবক বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও নামধারি সাংবাদিক পরিচয় দিয়ে সন্ধ্যা নামার সাথে সাথে বালু পাচার শুরু করে। এ পর্যন্ত স্তুপাকারে থাকা প্রায় অর্ধ কোটি টাকার বালু এই চোর সিন্ডিকেটের পেটে হজম হয়েছে। খোজ নিয়ে জানা গেছে চৌমুহনী ইউনিয়ন ছাত্রলীগের এক নেতা, স্থানীয় এক পত্রিকার নামধারী সাংবাদিক, ইউনিয়ন বিএনপির কতিপয় লোক একাট্টা হয়ে কোটি কোটি টাকার বালু পাচার চালিয়ে যাচ্ছে।
এ বিষয়ে মনতলা ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোঃ কুতুব উদ্দিন জানান, ওনি নিজে বাদী হয়ে একাধিক নিয়মিত মামলা দায়ের করছেন। নির্বাহী ম্যাজিস্ট্রেটের মোবাইল কোর্টও চলমান আছে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক ট্রাক্টর আটকের বিষয় স্বীকার করে তিনি বলেন, পুলিশ বালু চুরদের হাতেনাতে আটক করে মামলা দিয়েছে। খনিজ সম্পদ চুরি বন্ধ করতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com